একেবারে লাঠি হাতে লালফৌজকে বেধড়ক মার! হঠাত Viral Video ঘিরে একাধিক প্রশ্ন
গালওয়ানের পর ফের একবার সীমান্তে ভারত এবং চিনের বাহিনীর মধ্যে সংঘাতের ঘটনা! আর এই ঘটনায় ৩০ জনেরও বেশি ভারতীয় সেনা জওয়ান আহত হয়েছে। যাদের মধ্যে বেশির ভাগের পায়ে, পিঠে আঘাত লেগেছে বলে জানা যাচ্ছে। যদিও ভারতীয় সেনার মারে বেশ
India-China Tawang face-off: গালওয়ানের পর ফের একবার সীমান্তে ভারত এবং চিনের বাহিনীর মধ্যে সংঘাতের ঘটনা! আর এই ঘটনায় ৩০ জনেরও বেশি ভারতীয় সেনা জওয়ান আহত হয়েছে। যাদের মধ্যে বেশির ভাগের পায়ে, পিঠে আঘাত লেগেছে বলে জানা যাচ্ছে। যদিও ভারতীয় সেনার মারে বেশি চোট পেয়েছে লালফৌজ।
শুধু তাই নয়, আহতের সংখ্যাও অনেক বেশি বলেও দাবি করা হচ্ছে। আর এর মধ্যেই সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ঘিরে শুরু চড়ছে পারদ।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে...
সংঘাত নিয়ে নতুন করে ভারত এবং চিনের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে। আর এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভারত এবং চিনের বাহিনীর মধ্যে লড়াইয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা হচ্ছে ভারতীয় সেনা লালফৌজের জওয়ানদের বেধড়ক মারছে। একেবারে লাঠি হাতে এই মারধর চলছে। এমনটাই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, সেখানে দেখা যাচ্ছে দু'দেশের কয়েশ জওয়ান রীতিমত হাতাহাতিতে জড়িয়ে পড়েছে। যদিও এহেন ভাইরাল ভিডিও'র বিষয়ে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় সেনার তরফে কিছু জানানো হয়নি।

দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এই ঘটনা ঘটে
তবে ঝড়ের গতিতে সেটি ভাইরাল হচ্ছে। যেখানে দাবি করা হচ্ছে, এই ভিডিওটি ৯ তারিখ সকালের। এমনকি ভারত এবং চিনের একাধিক হ্যাশট্যাগও ব্যবহার করা হচ্ছে। যদিও ওয়ান ইন্ডিয়া বাংলা ভাইরাল হওয়া ভিডিও সত্যতা যাচাই করেনি। কিন্তু এই ভিডিও রীতিমত রক্ত গরম করে দিচ্ছে। বলে রাখা প্রয়োজন, গত ৯ তারিখ একেবারে সকালে Tawang সেক্টরের বিতর্কিত Yangtse এলাকাতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এই ঘটনা ঘটে।

২০০ জনের একটি দল LAC পার করার চেষ্টা করে
নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা আধিকারিক এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, টহলদারির সময়ে চিনের অন্তত ২০০ জনের একটি দল LAC পার করার চেষ্টা করে। এমনকি রীতিমত ভারতের ভুখন্ডে পা রাখারও চেষ্টা হয় বলে ওই সেনা আধিকারিক জানিয়েছেন। যদিও পালটা প্রস্তুত ছিল ভারতীয় সেনাও। চিনের সমস্ত ছক ভেস্তে দেওয়ার চেষ্টা করা হয়। আর তা করতেই সংঘাতে ভারত এবং চিনের বাহিনী জড়িয়ে পড়ে বলে দাবি ওই কর্তার। শুধু তাই নয়, ধাক্কা দিয়ে সীমান্ত থেকে লাল ফৌজকে ভারতীয় সেনার জওয়ানরা বার করে দেয় বলেও দাবি।
তবে এই ঘটনার পরেই হাই অ্যালার্য় জারি রয়েছে সীমান্তে। একাধিক যুদ্ধবিমানের নজরদারি চলছে ভারত চিন সীমান্তে।












Click it and Unblock the Notifications