India China clash: অরুণাচল সংকটের মাঝেই আবার ডোকালায় উত্তেজনা, উপগ্রহ চিত্রে চিনা দখলদারির ছবি প্রকাশ্যে
India China clash: অরুণাচল সংকটের মাঝেই আবার ডোকালায় উত্তেজনা, উপগ্রহ চিত্রে চিনা দখলদারির ছবি প্রকাশ্যে
অরুণাচলের রেশ কাটতে না কাটতেই বেজিংয়ের কুকীর্তির আর এক তথ্য প্রকাশ্যে। উপগ্রহ িচত্রে দেখা গিয়েছে ডোকালা সীমান্তে দখলদারি শুরু করেছে চিন। ইতিমধ্যেই ভারত সীমান্তে বেশ কিছুটা জায়গা নিয়ে নতুন করে ব্রিজ তৈরি করেছে তারা। ডোকালায় ঠিক যে জায়গায় ২০১৭ সালে ভারতীয় ফৌজ চিনা বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছিল সেখানেই এই ব্রিজ তৈরি করেছে বেজিং।

ডোকালায় দখলদারি
ফের ডোকালা সীমান্তে আগ্রাসন শুরু করেছে বেজিং। উপগ্রহ চিত্রে উঠে এসেছে চাঞ্চল্যকর ছবি। দেখা গিয়েছে ডোকালা সীমান্তের বিতর্কিত স্থানে আস্ত একটি ব্রিজ তৈরি করে ফেলেছে চিনা ফৌজ। ভারত-তিব্বত এবং চিন সীমান্তে রয়েছে ডোকালা। ভুটানের বেশ কিছুটা জায়গা দখল করে নিয়ে তারা ব্রিজ তৈরি করে ফেলেছে বলে উপগ্রহ চিত্রে ধরা পড়েছে। অরুণাচল অশান্তির মাঝে ডোকালার এই উপগ্রহ চিত্র প্রকাশ্যে আসায় নতুন করে উত্তেজনা বেড়েছে।

অরুণাচল প্রদেশে উত্তেজনা
কয়েকদিন আগেই অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে আস্ফালন শুরু করেছিল চিনা ফৌজ। ভারতীয় সীমান্ত লঙ্ঘনের চেষ্টা করে তারা। কিন্তু দক্ষতার সঙ্গে ভারতীয় ফৌজ তার মোকাবিলা করে। এই সংঘর্ষে চার ভারতীয় জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাওয়াং সীমান্তে অত্যন্ত উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল তাওয়াং সীমান্তে আকাশপথে নজরদারি চালিয়েছে ভারতীয় বায়ুসেনা। হঠাৎ করে চিনের এই আগ্রাসী আটরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

জরুরি বৈঠক প্রতিরক্ষা মন্ত্রী
তাওয়াং সীমান্তের পরিস্থিতি নিয়ে গতকাল সিডিএস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে নিয়ে জরুরি বৈঠক করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তারপর তিনি সংসদে বিরোধীদের প্রশ্নের উত্তরও দেন। তাওয়াংয়ে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে বার্তা দিয়েছিলেন তিনি। সংঘর্ষে কোনও ভারতীয় জওয়ান শহিদ হননি। চার ভারতীয় জওয়ান আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। কীভাবে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা যায় সেদিকেই নজর রয়েছে মোদী সরকারের এমনই দাবি করেছিলেন তিনি।

লাদাখ উত্তেজনা
লাদাখে এখনও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। সেনা পর্যায়ের বৈঠক চলছে লাদাখ নিয়ে। ১৮ দফায় বেজিংয়ের সঙ্গে বৈঠক হয়েছে লাদাখ ইস্যুতে কিন্তু এখনও পুরোপুরি সমস্যার সমাধান হয়নি। এখনও একাধিক বিতর্কিত জায়গা থেকে সরে আসতে নারাজ চিনা ফৌজ। তারা গালওয়ান উপত্যকার দখলদারি দাবি করেছে। সেকারণে ভারতীয় নিয়ন্ত্রণ রেখার কাছে চলে এসেছিল তারা। তার জেরেই দুই বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।












Click it and Unblock the Notifications