Arunachal সীমান্তে ভারত এবং লালফৌজের মধ্যে সংঘাত! আহত দুপক্ষের একাধিক
এখনও টাটকা গালওয়ানের স্মৃতি। ভারত এবং চিনের বাহিনীর মধ্যে সংঘাতে একাধিক সেনা-জওয়ান শহিদ হন। যদিও চিনের তরফে ঠিক কতজনের মৃত্যু হয় তা স্বীকার করা হয়নি। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি।
India China Faceoff: এখনও টাটকা গালওয়ানের স্মৃতি। ভারত এবং চিনের বাহিনীর মধ্যে সংঘাতে একাধিক সেনা-জওয়ান শহিদ হন। যদিও চিনের তরফে ঠিক কতজনের মৃত্যু হয় তা স্বীকার করা হয়নি। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি।

জানা যাচ্ছে, অরুণাচল প্রদেশ সীমান্তে ভারত এবং চিনের বাহিনীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আর তাতে দুপক্ষেরই বেশ কয়েকজন জওয়ান জখম হয়েছে বলে জানা যাচ্ছে। তাওয়াংয়ের কাছে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে খবর। আর এই সংঘাতে ভারতীয় সেনা লালফৌজকে কড়া হাতে জবাব দিয়েছে।
যদিও এখনও রপর্যন্ত ভারতীয় সেনার তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। এমনকি কমিউনিস্ট চিনের তরফেও কোনও বার্তা দেওয়া হয়েছে। তবে এই ঘটনার পরেই দুই দেশের সেনাস্তরে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়েছে বলেও খবর। এই ঘটনা চলতি মাসের ৯ তারিখ ঘটেছে বলে দাবি করা হয়েছে।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই সংঘাতে ভারতীয় সেনার ৩০ জনেরও বেশি জওয়ান আহত হয়েছেন। তবে ভারতীয় সেনার দাবি, ভারতের তুলনায় চিনের সেনা ব্যাপক ভাবে আহত হয়েছে। যদিও এই সংঘাতে কারোর মৃত্যু হয়নি বলেই খবর। সংবাদমাধ্যমের খবর, অন্তত ৩০০ চিনের জওয়ান ভারতের দিকে চলে আসে। যদিও ভারতীয় সেনার রণকৌশল যে এতটাই মজবুত তা বুঝতে পারেনি বলেই খবর।
Indian troops in area of face-off in Tawang gave befitting response to Chinese troops.Number of Chinese soldiers injured is more than that of Indian soldiers.Chinese had come heavily prepared with around 300 soldiers but didn't expect Indian side also to be well prepared: Sources pic.twitter.com/hKVVIQlSp4
— ANI (@ANI) December 12, 2022
খবর অনুযায়ী, চিনের জওয়ানরা ভারতীয় সেনার মার খেয়ে দ্রুত এলাকা ছাড়ে বলেই খবর। ২০২০ সালের ১৫ জুনের ঘটনার পর এটি প্রথম, যেখানে সীমান্তে বযাপক সংঘাতের ঘটনা ঘটল। এভাবে সংঘাতে জড়িয়ে পড়লেন ভারত এবং চিনের সেনাবাহিনীরা। জানা যাচ্ছে, ভারত এবং চিন দুই দেশই, অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরের সীমান্ত বরাবর বেশ কিছু এলাকা নিজেদের দাবি করে। আর তা দাবি করে টহল চালায়।
এই বিবাদ ২০০৬ সাল থেকে চলছে। আর এই টহলের সময়ে মাঝে মধ্যেই ভারত এবং চিনের বাহিনী সংঘাতে জড়িয়ে পড়ে। তবে এই ঘটনা নজিরবিহীন বলছেন বিশ্লেষকরা।
বলে রাখা প্রয়োজন, লাদাখ সহ একাধিক ভারত চিন সীমান্তে এই মুহূর্তে উত্তেজনা রয়েছে। এই বিষয়ে বারবার ভারত চিনের সেনাস্তরে আলোচনা হলেও সেভাবে কাজ হয়নি। বরং দ্যু দেশই নিজেদের শক্তি বাড়াচ্ছে সীমান্তের দু'পাশে। ইতিমধ্যে ভারত সিমান্তে কয়েক হাজার সেনা পাঠানো হয়েছে সেনার তরফে। রাখা হয়েছে বায়ুসেনাকেও অ্যালার্টেও।
On 9th Dec 2022, PLA troops contacted the LAC in Tawang Sector of Arunachal Pradesh which was contested by Indian troops in a firm and resolute manner. This face-off led to minor injuries to a few personnel from both sides. Both sides immediately disengaged from the area: Sources pic.twitter.com/vQLXcM3xLS
— ANI (@ANI) December 12, 2022
এর মধ্যেই ফের একবার সংঘাতের রাস্তায় দুইদেশ.
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications