India-China Border Clash: কোনও বড় আঘাত নেই! সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছে সেনা, সংসদে বললেন রাজনাথ
নয় ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং-এ চিনের হানাদারি নিয়ে সংসদে বিবৃতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন তিনি বলেছেন, ভারতীয় সেনাবাহিনী সেদিন সাহসিকতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেছে। কোনও বড় আঘাত নেই। প্রতি
নয় ডিসেম্বর অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) তাওয়াং-এ চিনের হানাদারি নিয়ে সংসদে (Parliament)বিবৃতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী (Defence Minister) রাজনাথ সিং (Rajnath Singh)। এদিন তিনি বলেছেন, ভারতীয় সেনাবাহিনী সেদিন সাহসিকতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেছে। কোনও বড় আঘাত নেই।
প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ভারতীয় বাহিনী ভারতীয় ভূখণ্ডকে রক্ষা করতে সক্ষম। সেদিনের বিষয়টি চিনা কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

কী ঘটেছিল ৯ ডিসেম্বর
সেনাবাহিনীর তরফে জানানো হয়েছিল, ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ভারত ও চিনের সেনার মধ্যে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়।

সংসদ উত্তাল
কংগ্রেসের তরফে সীমান্তে চিনের হানাদারি নিয়ে আলোচনার দাবি করে সংসদের উভয়কক্ষে নোটিশ দেওয়া হয়। সরকার চিনের সঙ্গে সীমান্ত ইস্যুকে ধামা চাপা দিতে চাইছে বলেও অভিযোগ করে কংগ্রেস। প্রধানমন্ত্রী ইমেজ রক্ষা করতে গিয়েই এই পরিস্থিতি বলেও অভিযোগ করে কংগ্রেস। যদিও সরকার সংসদে সীমান্ত নিয়ে আলোচনা মানেনি। যার জেরে উত্তাল হয় সংসদ। কিছুক্ষণের জন্য অধিবেশন মুলতুবিও করতে হয়।

সংসদে প্রতিরক্ষামন্ত্রীর বিবৃতি
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অরুণাচলের ঘটনা নিয়ে বিবৃতিতে বলেন, নয় ডিয়েম্বর তাওয়াং সেক্টরের ইয়াংতসে এলাকায় পিএলএ সৈন্যরা জায়গা দখল করে স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা করে। প্রথমে ভারতীয় সেনারা নির্দিষ্ট পদ্ধতিতে পরিস্থিতির মোকাবিলা করে। ভারতীয় সেনারা সাহসিকতার সঙ্গে পিএলএকে ভারতীয় ভূখণ্ড দখলে বাধা দেয় এবং তাদেরকে নিজেদের শিবিরে ফিরে যেতে বাধ্য করে। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ভারতীয় সেনার তরফে কোনও প্রাণহানি কিংবা গুরুতর আহত হওয়ার মতো ঘটনা ঘটেনি।
প্রতিরক্ষামন্ত্রী সংসদে বলেছেন, ৯ ডিসেম্বরের ঘটনার পরে ১১ ডিসেম্বর ওই জায়গায় দুদেশের কমান্ডার পর্যায়ের বৈঠক হয়েছে। তিনি দাবি করেন, ভারতের তরফে সেই বৈঠকে চিনের এই ধরনের পদক্ষেপের বিরোধিতা করে, শান্তি বজায় রাখতে বলা হয়।

সীমান্তে সতর্ক ভারতীয় সেনা
প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, ভারতের সেনাবাহিনী দেশের সীমান্তে যে কোনও সীমা লঙ্ঘনের চেষ্টা বন্ধ করতে সব সময় প্রস্তুত।

সীমান্তে স্থিতাবস্থা বজায় ছিল গত ৩০ মাস
উল্লেখ করা প্রয়োজন, গত প্রায় ৩০ মাসের বেশি সময় ধরে পূর্ব লাদাখে ভারত ও চিনের সেনার মধ্যে স্থিতাবস্থা বজায় রয়েছে। এর মধ্যে তার কোথাও সীমান্ত নিয়ে কোনও সমস্যার কথা শোনা যায়নি। তবে শুক্রবার ৯ ডিসেম্বর নিয়ন্ত্রণ রেখা বরাবর দুদেশের সেনার মধ্যে সংঘর্ষ হয়।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications