ভারত-চিন সীমান্তের প্রহরায় 'হিমবীর'! শাহের কথায়, চিন LAC-তে কিছুই করতে পারবে না

ভারত এবং চিন সীমান্তে ক্রমশ বাড়ছে উত্তেজনা। গত কয়েকদিন আগেই অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ভারত এবং চিনের বাহিনীর মধ্যে ব্যাপক সংঘাতের ঘটনা ঘটে। আর এই ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন জওয়ান গুরুতর আহত হয়। যা নিয়ে নতুন করে সীমান্তে উ

india-China Border: ভারত এবং চিন সীমান্তে ক্রমশ বাড়ছে উত্তেজনা। গত কয়েকদিন আগেই অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ভারত এবং চিনের বাহিনীর মধ্যে ব্যাপক সংঘাতের ঘটনা ঘটে। আর এই ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন জওয়ান গুরুতর আহত হয়। যা নিয়ে নতুন করে সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে।

আর এই ঘটনা নিয়ে মোদী সরকারের উপর লাগাতার চাপ বাড়াচ্ছে কংগ্রেস সহ বিরোধীরা। আর এই অবস্থায় মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

চিনকেও কড়া বার্তা দেন অমিত শাহ

চিনকেও কড়া বার্তা দেন অমিত শাহ

আজ শনিবার এক অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেখান থেকে ভারত-তিব্বত সীমা পুলিশ অর্থাৎ আইটিবিপির প্রশংসা করেন তিনি। একই সঙ্গে চিনকেও কড়া বার্তা দেন অমিত শাহ। বলেন, আইটিবিপির জওয়ানরা যখন সীমান্তে থাকে, তখন কেউ আমাদের এক ইঞ্চি জমিও দখল করতে পারে না। জওয়ানদের 'হিমবীর' (বরফি বাহাদুর) বলেও প্রশংসা শোনা যায় স্বরাষ্ট্রমন্ত্রীর গলাতে। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাঁর দাবি, সীমান্তে আইটিবিপির একেবারে সাহসী এবং দক্ষ জওয়ানরা প্রহরায় রয়েছে। আর তাঁরা যখন সেখানে রয়েছে তখন চিন যে LAC-তে কিছু করতে পারে তা ভাবাই উচিৎ নয় বলেও বার্তা প্রধানমন্ত্রীর ডেপুটির। আমাদের জমির এক ইঞ্চিও কেউ নেওয়ার সাহস দেখাতে পারবে না বলেও মত তাঁর।

 ITBP সবথেকে দুর্গম এলাকাতে কাজ করে।

ITBP সবথেকে দুর্গম এলাকাতে কাজ করে।

ITBP -এর তরফে আজ একটি কমপ্লেক্সের অনুষ্ঠান ছিল। আর সেখানেই যোগ দিয়েছিলেন শাহ। আর সেখানেই তিনি বলেন, ITBP সবথেকে দুর্গম এলাকাতে কাজ করে। মাইনাস ৪২ ডিগ্রি তাপমাত্রাতে দেশের সুরক্ষাতে তাঁরা দিনের পর দিন দাঁড়িয়ে থেকে দেশ প্রহরা দেন। আর দৃঢ় মনোবল আছে বলেই তা সম্ভব হয় বলে দাবি অমিত শাহের। তাঁর মতে, যেখানে এই সৈন্যরা নিরাপত্তার জন্য দাঁড়িয়ে আছে, সেখানে ভারতের এক ইঞ্চি জমিও ঘেরাও করার সাহস কারো নেই।

আইটিবিপির প্রশংসা করে অমিত শাহ

আইটিবিপির প্রশংসা করে অমিত শাহ

অন্যদিকে আইটিবিপির প্রশংসা করে অমিত শাহ আরও বলেন, কঠোর পরস্থিতিতে সীমান্ত সুরক্ষা করে যান আইটিবিপুর জওয়ানরা। তাঁদের জন্য হিমবীর উপাধী যে কোনও পদ্মশ্রী কিংবা পদ্ম বিভূষণের থেকে অনেক বড় ব্যাপার বলেও এই সভায় মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সীমান্ত নিয়ে কারোর চিন্তার প্রয়োজন নেই বলেও মন্তব্য তাঁর। শাহের মতে, চিন সীমান্তের পাহাড়ে রয়েছেন আইটিবিপি।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাসে চিন সীমান্তে আইটিবিপি জওয়ানের সংখ্যা বাড়িয়েছে সরকার। শুধু তাই নয়, সীমান্ত জুড়ে ইন্ডিয়ান এয়ারফোর্সের তৎপরতাও অনেক বৃদ্ধি পেয়েছে। যদিও সীমান্তের ওপারেও চিনের সমান ভাবে তৎপরতা চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+