ড্রাগন বধে কোন পরিকল্পনায় শান দিচ্ছে ভারত, নজরে লাদাখের সেনা পর্যায়ের হাইভোল্টেজ বৈঠক

ড্রাগন বধে কোন পরিকল্পনায় শান দিচ্ছে ভারত, নজরে লাদাখের সেনা পর্যায়ের হাইভোল্টেজ বৈঠক

এই নিয়ে সপ্তম বার। লাদাখ ইস্যুতে আজ ফের সেনা পর্যায়ের বৈঠকে বসতে চলেছে ভারত চিন। দুপুর বারোটায় চুশুলে মুখোমুখি হবে দুই দেশের সেনা প্রতিনিিধ। ভারতের পক্ষ থেকে সেই বৈঠকে থাকবেন লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। তাঁর সঙ্গে থাকবেন লেফটেন্যান্ট জেনারেল পিেকজি মেনন।

ফের মুখোমুখি ভারত চিন

ফের মুখোমুখি ভারত চিন

আবারও ভারত চিনের মধ্যে সেনা পর্যায়ের বৈঠক আজ। সেই বৈঠকে ভারত এবং চিন উভয় দেশেরই সেনা প্রতিনিধিরা মুখোমুখি হবে। দুপুর বারোটায় লাদাখের চুশুনে নিয়ন্ত্রণ রেখায় বসবে বৈঠক। ভারতের পক্ষ থেকে থাকবেন লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং এবং লেফটেন্যান্ট জেনারেল পিকেজি মেনন। লাদাখ ইস্যুতে এই নিয়ে সপ্তম দফার বৈঠকে বসতে চলেছে ভারত ও চিন।

ভারতের পরিকল্পনা

ভারতের পরিকল্পনা

লাদাখ সমস্যা সমাধানে ভারত আজ মূলত একটি বিষয়েই জোর দিতে চলেছে। পূর্ব লাদাখের সব বিতর্কিত এলাকা থেকে একেবারে সেনা সরানোর উপরেই জোর েদবে ভারত। শীত পড়ার আগে বিতর্কিত এলাকা গুলিতে যাতে লালফৌেজর গতিবিধি না থাকে সেদিকে বিশেষ জোর দিচ্ছে ভারতীয় সেনা। কারণ শীত পড়তে শুরু করেছে লাদাখে। তার আগে লালফৌজ পিছু না হঠলে শীতের সুযোগে সীমান্তে নতুন করে তৎপরতা শুরু করতে পারে বেজিং।

চিনকে কড়া বার্তা

চিনকে কড়া বার্তা

গতকালই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্ট অজিত ডোভাল এবং চিফ ডিফেন্স স্টাফ বিপিন রায়াত তিন বাহিনীর প্রধানদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। সেই বৈঠকেই চিনের উপর চাপ তৈরির করার সব ছক তৈরি করা হয়েছে। আজকের বৈঠকে লালফৌজের কোনও রকম অনৈতিক দাবিকে পশ্রয় দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্যাংগং সো হ্রদের তীর থেকে ভারতীয় সেনা কোনও ভাবেই সরে আসবে না বলেও চিনকে জানিয়ে দেওয়া হবে।

 সেনা বাড়িয়েছে চিন

সেনা বাড়িয়েছে চিন

এদিকে আমেরিকার স্বরাষ্ট্র সচিব মাইক পম্পেও ভারতকে সতর্ক করে জানিয়েছিলেন লাদাখ সীমান্তে সেনা বাড়িয়েছে বেজিং। প্রায় ৬০০০ অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে লাদাখে। এই পরিস্থিতি মোকাবিলার জন্য আমেরিকার পরামর্শ নেওয়া উচিত বলে জানিয়েছিলেন মাইক পম্পেও।

 চিনের ছক

চিনের ছক

গত বৈঠকে চিন অন্য ছক কষে এগোচ্ছিল। এবার আর তার কোনও সুযোগ দেওয়া হবে না। গত সেনা পর্যােয়র বৈঠকে লালফৌজ দাবি করেছিল প্যাংগং সো হ্রদের দক্ষিণ তীরের মুখপরী, রেজাং লা, মাগার হিল এলাকা থেকে ভারতীয় সেনাকে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু তাতে রাজি হয়নি ভারত। কিন্তু তাতে রাজি হয়নি ভারত। তার পরেই ভেস্তে যায় বৈঠক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+