লাদাখ সীমান্তে ভারত-চিন প্যানগং জট অব্যাহত! লালফৌজ কী চাইছে উঠে এলো তৃতীয় বৈঠকে

আগের বারের মতোই লাদাখের তৃতীয় হাইপ্রোফাইল বৈঠকে চিন সাফ ভাষায় জানিয়েছে তারা শান্তি চায়। তবে এবারেও তা বাস্তবায়িত হবে কি না তা নিয়ে ধন্ধ রয়েই গিয়েছে। লাদাখ পরিস্থিতি নিয়ে তৃতীয় দফার বৈঠকে চিন-ভারত দুই তরফের সেনার মধ্যে কা আলোচনা হয়েছে, তা দেখে নেওয়া যাক।

 কোন বিষয়ে জোর দেওয়া হয়েছে?

কোন বিষয়ে জোর দেওয়া হয়েছে?

লাদাখে তৃতীয় দফার সেনা পর্যায়ের বৈঠকে স্থির হয়েছে, ধাপে ধারে দুই দেশের সেনা নিজেদের প্রশমিত করবে। তবে প্যানগং নিয়ে দুই সেনার মধ্যে কেউই কোনও সুস্থির সিদ্ধান্তে আসতে পারেনি। এদিকে, গালওয়ান উপত্যকায় শান্তির বিষয়ে দুই সেনার তরফেই একটি পোক্ত উপসংহারে আসা গিয়েছে বলে খবর।

১২ ঘণ্টার ম্যারাথন বৈঠক

১২ ঘণ্টার ম্যারাথন বৈঠক

২২ জুনের বৈঠকের মতোই ১২ ঘণ্টার ম্যারাথন বৈঠক এদিন শেষ হয়েছে। লাদাখের চুসল আউট পোস্টে এই বৈঠক হয়। সেখানেই শান্তি রক্ষার বিষয়ে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে দুই সেনা । যদিও দিল্লি বা বেজিং এই বিষয়ে সরকারিভাবে কোন সিদ্ধান্ত জানায়নি। বৈঠকে এদিন ভারতের তরফে লেফনেন্ট জেনারেল হরিন্দর সিং ও চিনের তরফে ছিলেন লিউ লিন হাজির ছিলেন।

বৈঠক আরও বাকি

বৈঠক আরও বাকি

এদিকে জানা গিয়েছে, এখানেই শেষ নয়, আরও অনেক বৈঠক আপাতত দুই দেশের মধ্যে বাকি রয়েছে। এখন সেনা পর্যায়ে বৈঠক হলেও পরবর্তী কালে লাদাখ দ্বন্দ্ব নিয়ে সচিব পর্যায়ে বড় বৈঠক হওয়ার কথা।

দ্বন্দ্ব অব্যাহত কূটনৈতিক স্তরে

দ্বন্দ্ব অব্যাহত কূটনৈতিক স্তরে

লাদাখে উত্তেজনা প্রশমিত করার বিষয়ে দুই দেশের সেনা সম্মত হলেও, কূটৈনিত স্তরে চিন রীতিমতো একের পর এক ছক কষে যাচ্ছে। পাকিস্তান ও নেপালকে সঙ্গে নিয়ে বারবার ভারতের বিরুদ্ধে উস্কানিতে তারা মদত দিচ্ছে। এমন পরিস্থিতিতে ভুটানকেও নিজের দিকে টানবার চেষ্টায় চিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+