আজ দেশজুড়ে উদযাপিত হচ্ছে সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী, ইন্ডিয়া গেটে বসবে নেতাজির হলগ্রাম মূর্তি

আজ দেশজুড়ে উদযাপিত হচ্ছে সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী, ইন্ডিয়া গেটে বসবে নেতাজির হলগ্রাম মূর্তি

নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবাষিকী আজ। দেশজুড়ে পালিত হচ্ছে নেতাজিন জন্মজয়ন্তী। সন্ধে ৬টায় ইন্ডিয়াগেটে বসবে নেতাজির হলোগ্রাম মূর্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেইমূর্তির উদ্বোধন করবেন। তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন এই কথা। তিনি টুইটে জানিয়েছিলেন তিনি যে নেতাজি জয়ন্তিতে ইন্ডিয়া গেটে বসানো হবে সুভাষচন্দ্র বসুর হলোগ্রাম স্ট্যাচু।

ইন্ডিয়া গেটে বসবে নেতাজির হলগ্রাম মূর্তি

আজ সন্ধে ৬টা নাগাদ ইন্ডিয়া গেটে আনুষ্ঠানিক ভাবে হলোগ্রাম স্ট্যাচুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। পরে সেখানে বসবে গ্র্যানাইটের তৈরি নেতাজি মূর্তি। দেশবাসী যে তাঁর কাছে কতটা ঋণি সেটা স্মরণ করাবে এই নেতাজি স্ট্যাচু। এমনই টুইটে লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫রাজ্যের বিধানসভা ভোটের আগে মোদী মাস্টার স্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক মহল।

ইন্ডিয়া গেটে এখন রয়েছে রাজা পঞ্চম জর্জের একটি মূর্তি। ১৯৯৮ সালে সেই মূর্তিটি বসানো হয়েছিল। সেখানেই বসানো হবে নেতাজির মূর্তি। রাজা পঞ্চম জর্জের মূর্তিটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল অন্যত্র। সেখােন বসবে নেতাজির মূর্তি। ২৮ ফুট উঁচু হবে মূর্তিটি। প্রস্থ হবে ৬ ইঞ্চি। সেটা তৈরি করেছেন ভাস্কর অদ্বৈত গদনায়ক। যতদিন না সেটি তৈরি হচ্ছে ততদিন নেতাজির হলোগ্রাম মূর্তি বসবে সেখানে। নেতাজির হলোগ্রাম মূর্তিটি তৈরির জন্য একটি ফোরকে প্রোজেক্টর ব্যবহার করা হয়েছে। প্রোজেক্টরের মাধ্যমে তৈরি হয়েছে ত্রিমাত্রিক ছবি। সেটিই হলোগ্রাম মূর্তি হিসেবে আপাতত ইন্ডিয়া গেটে থাকবে।

এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়ে িগয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নেতাজির স্মরণে তৈরি বাংলার ট্যাবলোর অনুমতি দেওয়া হয়নি প্রজাতন্ত্র দিবসে। এদিকে ইন্ডিয়াগেটে নেতাজির মূর্তি বসিয়ে চমক দেওয়ার চেষ্টা করছেন মোদী। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে পাল্টা নিশানা করে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি অভিযোগ করেছেন, ২৩ জানুয়ারি এলেই তৃণমূল কংগ্রেসের মনে পড়ে নেতাজির কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পরেই প্রথম নেতাজির ফাইল প্রকাশ্যে এসেছে। এবং তাঁর উদ্যোগেই প্রথম ইন্ডিয়াগেটে নেতাজির মূর্তি বসার মত ঐতিহাসিক পদক্ষেপ করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+