India-Canada Row: 'প্রমাণ করুক', নিজ্জর হত্যা মামলায় কানাডাকে জবাব ভারতের
India-Canada Row: নিজ্জর হত্যার ঘটনায় তদন্তের আগেই দোষী সাব্যস্ত করা হয়েছে ভারতকে। এমনটাই বললেন ভারতের হাই কমিশনার সঞ্জয় কুমার ভার্মা। খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের মৃত্যু হয়েছে চলতি বছরের শুরুতে। সে ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের (India-Canada Row) মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব শুরু হয়।
ভারতের দিকেই আঙুল তুলেছিল কানাডার সরকার। কিন্তু ভারত (India-Canada Row) যে এই ঘটনার জন্য দায়ী, তা প্রমাণ করতে হবে বলে এবার চ্যালেঞ্জ ছুড়ে দিল ভারত।

সঞ্জয় ভার্মা সম্প্রতি কানাডার এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, 'কোনও তদন্ত ছাড়াই কীভাবে কেউ সিদ্ধান্তে উপনীত হতে পারে। ভারত (India-Canada Row) কীভাবে দোষী সাব্যস্ত হল? এটাই কি আইন?'
এই প্রসঙ্গে পরে তিনি বলেন, 'ওই ঘটনায় ভারতকে (India-Canada Row) সহযোগিতা করার কথা বলা হয়েছিল। আর সহযোগিতা করার অর্থই হল আগে থেকেই দোষী সাব্যস্ত হয়ে যাওয়া তবে আমরা প্রথম থেকেই বলে এসেছি, কোনও সন্দেহ হয়ে থাকলে আমাদের সঙ্গে কথা বলা হোক। আমরা বিষয়টা দেখব।'
গত জুন মাসে নিজ্জর খুনের ঘটনায় ভারতের হাত ছিল বলে সরাসরি অভিযোগ তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
তিনি বলেছিলেন, ভারতীয় এজেন্টদের হাত থাকতে পারে। ট্রুডোর (India-Canada Row) এই মন্তব্যের পর থেকে ভারত ও কানাডার সম্পর্কের ক্রমশ অবনতি হতে থাকে। যদিও ভারত ওই অভিযোগকে নস্যাৎ করে জানিয়েছে, এটা অসম্ভব।
এই ঘটনার সূত্র ধরেই কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ভারত।
অন্যদিকে, ভারত (India-Canada Row) থেরে ৪১ জন কূটনৈতির কর্মীকে সরিয়ে নেয় কানাডা। গত মাসে দিল্লির তরফে বেশ কিছু ভিসায় সম্মতি দেওয়া হয়েছে, যা কানাডা বাসীর জন্য সুখবর। আপাতত কানাডা থেকে আগতদের ই ভিসা পরিষেবা দেওয়ার পরিকল্পনাও করেছে (India-Canada Row) ভারত।












Click it and Unblock the Notifications