Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India Canada Khalistani Row: দায়ী একমাত্র ট্রুডোই! কানাডার প্রধানমন্ত্রীকে স্পষ্ট বার্তা দিল ভারত

India Canada Khalistani Row: একাধিক ইস্যুতে ভারত এবং কানাডার সম্পর্ক একেবারে তলানিতে! আর এর মধ্যেই খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর হত্যা (Khalistani separatist Hardeep Singh Nijjar) নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এবার এই ইস্যুতে কড়া ভাষায় কানাডাকে বার্তা দিল ভারত। সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্বীকার করে নেন যে, খলিস্তানি জঙ্গি হত্যায় ভারতের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিলেন সেই সংক্রান্ত কোনও তথ্য প্রমাণ ছিল না।

গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করেই এহেন বক্তব্য বলেও কার্যত মেনে নেন ট্রুডো (Canadian PM Justin Trudeau) । আর এরপরেই এই ইস্যুতে (India Canada Khalistani Row) কড়া প্রতিক্রিয়া দিতে দেরী করেনি ভারত। রাতেই বিদেশমন্ত্রকের তরফে একটি বার্তা দেওয়া হয়। যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, ভারত দীর্ঘদিন ধরে এই কথাই বলে আসছিল।

India Canada Khalistani Row

আর তা সেটাই স্বীকার করে নিলেন কানাডার প্রধানমন্ত্রী। তাঁর আচরণকে দাম্ভিক বলেও তোপ ভারতের। এমনকি ট্রুডোর আচরণের জন্যেই ভারত এবং কানাডার সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে বলেও কড়া প্রতিক্রিয়ায় জানানো হয়েছে বিদেশমন্ত্রকের তরফে।

ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারত কানাডা ইস্যুতে বার্তা দেন। বলেন, ভারতের বিরুদ্ধে কানাডা লাগাতার অভিযোগ করে আসছিল। এমনকি ভারতীয় কূটনীতীবিদদের বিরুদ্ধেও একের পর এক অভিযোগের আঙুল তুলেছে কানাডা। কিন্তু কোনও অভিযোগেরই প্রমাণ কানাডা দিতে পারেনি বলে মন্তব্য রণধীর জয়সওয়ালের। শুধু তাই নয়, ভারত এবং কানাডার সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছে যাওয়ার পিছনে একমাত্র জাস্টিন ট্রুডোই দায়ী বলেও মন্তব্য করা হয়েছে বিদেশমন্ত্রকের তরফে।

বলে রাখা প্রয়োজন, কানাডার একটি গুরুদ্বারের সামনে খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর হত্যা করা হয়। আর এই ঘটনায় ভারতের দিকে অভিযোগের আঙুল তোলে সে দেশের ট্রুডো সরকার। যদিও ভারতের তরফে এরপরেই এই ঘটনা অস্বীকার করা হয়। কিন্তু এরপরেও বিষয়টি মানতে রাজি হয়নি কানাডা। লাগাতার এই ইস্যুতে ভারতকে দায়ী করে গিয়েছেন জাস্টিন ট্রুডো। সম্প্রতি ফের একবার এই ইস্যুতে ভারতকে আক্রমণ শানান।

বলেন, ভারত লাগাতার কানাডার সার্বভৌমত্বকে লঙ্ঘন করে চলেছে। যা মোটেই ভালো চোখে নেয়নি ভারত। এই অবস্থায় কানাডার প্রধানমন্ত্রীর চাঞ্চল্যকর স্বীকারোক্তির পরেই ক্রা বার্তা দিতে একেবারেই দেরি করল না ভারত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+