হাফিজের জঙ্গি সংগঠন জামাতকে নিষিদ্ধ করা পাকিস্তানের 'লোক দেখানো প্রতিক্রিয়া'! তীব্র কটাক্ষ ভারতের
পুলওয়ামা হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে, ফ্রান্স, রাশিয়া, ইজরায়েল, ইরান সহ একাধিক দেশের চাপের মুখে পড়ে যায় পাকিস্তান। বিশ্বের সন্ত্রাস বাদ ইস্যুতে বিভিন্ন দেশের নিন্দার মুখ পড়ে ইসলামাব
পুলওয়ামা হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে, ফ্রান্স, রাশিয়া, ইজরায়েল, ইরান সহ একাধিক দেশের চাপের মুখে পড়ে যায় পাকিস্তান। বিশ্বের সন্ত্রাস বাদ ইস্যুতে বিভিন্ন দেশের নিন্দার মুখ পড়ে ইসলামাবাদ। শেষে ইমরান খান এক বার্তায় জানান,যদি ভারত কোনও প্রমাণ দেয় কোনও পাকিস্তানি নারগরিকের বিরুদ্ধে তাহলে যোগ্য ব্যবস্থা নেবে পাক সরকার। এরপরই ২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড জামাত প্রধান হাফিজ সইদের জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে বাধ্য় হয় পাকিস্তান। যে ঘটনা নিয়ে ইসলামাবাদের দিকে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে ভারত।
|
ভারতের কটাক্ষ
ভারতের তরফে মনে করা হচ্ছে বিশ্বের সমস্ত দেশের চাপের ফলেই জঙ্গি সংগঠন জামাত নিয়ে 'লোক দেখানো প্রতিক্রিয়া' দিচ্ছে পাকিস্তান। ভারত যেভাবে কূটনৈতিক চাপ বাড়িয়ে তুলেছে বিস্বের বিভিন্ন শক্তিদর দেশগুলির সঙ্গে জোট বেঁধে তার সঙ্গে পাল্লা দিতে পারছে না পাকিস্তান । আর সেই জন্যই হাফিজ সইদকে নিয়ে এমন অবস্থানে রয়েছে দিল্লি।
|
দিল্লির তরফের চাপ
ভারতের নিরাপত্তা বিষয়ক আভ্যন্তরীন সূত্রের দাবি, 'গোটা বিশ্বের কাছে এক ঘরে হয়ে যাচ্ছে পাকিস্তান। আর তার জন্য এবার যেচে অ্যাকশন নিতে শুরু করেছে সেদেশ।' সূত্রের আরও দাবি, বিশ্বের বিভিন্ন দেশ একযোগে পুলওয়ামা হামলার নিন্দা করেছে, যার মধ্যে অনেক ক'টি দেশ জামাতকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে।

রাষ্ট্র সংঘের চাপ
উল্লেখ্য, শুধু বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশগুলিই নয়, রাষ্ট্রসংঘের তরফেও জইশ-এ-মহম্মদের এই হামলা নিয়ে নিন্দা করা হয়েছে। যেখানে সন্ত্রাসবাজের প্রতি পাক মদত নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। উল্লেখ্য, ইতিমধ্যেই জামাতকে নিষিদ্ধ ঘোষাণার পাশাপাশি পাকিস্তানের নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠকে অংশ নেন ইমরান খান।












Click it and Unblock the Notifications