বাংলাদেশে ছক কষতে গিয়ে ফাঁসল পাকিস্তান! ভাওয়ালপুরে কে ভাষণ দিচ্ছে? ইসলামাবাদের কেলেঙ্কারি ফাঁস করল ভারত

India-Pakistan: বাংলাদেশ ইস্যুতে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি! ঘোলা জলে কার্যত মাছ ধরতে নেমে পড়েছে পাকিস্তান-চিন। সে দেশে দুই দেশের হাইকমিশনে একাধিক তৎপরতা ধরা পড়েছে। এমনকি পাকিস্তান এবং চিনের রাষ্ট্রদূতরা গত কয়েকদিনে কখনও খালেদা জিয়া তো কখনও জামাত নেতাদের সঙ্গে বৈঠক সেরেছেন।

আর এর মধ্যেই বিশ্বের সামনে ফের একবার পাকিস্তানের জঙ্গি কার্যকলাপের ছবি ফাঁস করে দিল ভারত (India-Pakistan) । নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed (JeM) প্রধান মাসুদ আজহারের (Masood Azhar) বিরুদ্ধে ইসলামাবাদকে ব্যবস্থা নিতে বলল ভারত।

India

সম্প্রতি পাকিস্তানের ভাওয়ালপুরে (Bahawalpur) প্রকাশ্যে ভাষণ দিতে দেখা গিয়েছে জইস প্রধানকে। আর তা তুলে পাকিস্তানকে তীব্র আক্রমণ শানাল ভারত (India-Pakistan)। এমনকি মাসুদ আজহারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তান যে ব্যথ তাও এদিন তুলে ধরেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি বলেন, মাসুদ আজহার (Masood Azhar) যদি পাকিস্তানে থাকে আর তা যদি ঠিক হয় তাহলে ইসলামাবাদ নোংরা খেলা খেলছে। জঙ্গি কার্যকলাপ রুখতে যে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে তাও যে মিথ্যা তা প্রমাণ হয়ে যাবে বলেও আক্রমণ বিদেশমন্ত্রকের। এমনকি জইশ প্রধান পাকিস্তানে নেই বলে যে মিথ্যা কথা বলে আসছে তাও ফাঁস হয়ে যাবে বলে মন্তব্য।

রণধীর জয়সওয়াল জানান, জঙ্গি কার্যকলাপ ঠেকানো এবং মাসুদ আজহারের (Masood Azhar) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এটাই সঠিক সময়। ফলে দ্রুত বিচারের আওতায় এনে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি পাকিস্তানকে জানিয়েছে ভারত। এই প্রসঙ্গে বিদেশমন্ত্রকের মুখপাত্র আরও বলেন, মাসুদ সীমান্ত পাড় করে ভারতের বিরুদ্ধে একের পর এক নাশকতার কাজ চালিয়েছে। এই সংক্রান্ত বহু প্রমাণ দেওয়া হয়েছে। পাকিস্তানের উচিৎ মাসুদ আজহারের (Masood Azhar) বিরুদ্ধে কড়া থেকে কড়া ব্যবস্থা নেওয়া।

India-Pakistan: পুলওয়ামার মাস্টারমাইন্ড!

জইশ প্রধান মাসুদ আজহার এবং পাকিস্তানের গোয়েন্দা শাখা আইএসআই একজোট হয়ে একাধিক জঙ্গি কার্যকলাপ চালিয়ে থাকে। পাকিস্তানে বসে ভারতে একের পর এক নাশকতার সঙ্গে যুক্ত। ২০১৯ সালে ঘটে যাওয়া ভয়ঙ্কর পুলওয়ামা কান্ডে মাস্টারমাইন্ড মাসুদই। এই ঘটনার পরেই তাকে জঙ্গি ঘোষণা করলেও আদৌতে কোনও ব্যবস্থাই নিতে পারেনি পাকিস্তান তা আরও একবার বিশ্বের সামনে ফাঁস করে দিল ভারত। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে (India-Pakistan)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+