একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু, আমেরিকাকেও ছাড়িয়ে সর্বকালীন রেকর্ড গড়ল ভারত

করোনার দৈনিক সংক্রমণে রাশ টানা গিয়েছে। কিন্তু মৃত্যু বেড়েই চলেছ। মৃতের সংখ্যায় শুধু উদ্বেগই বাড়ছে না, ভারতের দৈনিক মৃত্যু আমেরিকাকে পেরিয়ে সর্বকালীন রেকর্ড গড়ে ফেলেছে।

করোনার দৈনিক সংক্রমণে রাশ টানা গিয়েছে। কিন্তু মৃত্যু বেড়েই চলেছ। মৃতের সংখ্যায় শুধু উদ্বেগই বাড়ছে না, ভারতের দৈনিক মৃত্যু আমেরিকাকে পেরিয়ে সর্বকালীন রেকর্ড গড়ে ফেলেছে। বর্তমানে প্রতিদিন ভারতেই বেশি লোক মারা যাচ্ছে করোনায়। বুধবার একদিনে যত সংখ্যক মানুসের মৃত্যু হয়েছে, তা বিশ্বের মধ্যে সর্বকালীন সেরা।

মৃত্যু মিছিল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ভারতে

মৃত্যু মিছিল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ভারতে

ভারতে প্রতিদিন চার হাজারের উপর মানুষ মারা যাচ্ছেন করোনায়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বুধবার ভারতে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন আড়াই লাখের একটু বেশি। দেশে সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। সংক্রমণ চার লক্ষ থেকে কমে আড়াই লাখ হয়েছে ঠিকই, মৃত্যু মিছিল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কিছুতেই।

করোনায় মৃত্যু সাড়ে চার হাজার, বিশ্বের সর্বোচ্চ

করোনায় মৃত্যু সাড়ে চার হাজার, বিশ্বের সর্বোচ্চ

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন জানানো হয়েছে, বুধবার করোনায় নতুন প্রাণহানির সংখ্যা ৪,৫২৯। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২,৮৩,২৪৮। করোনার দ্বিতীয় তরঙ্গ দেশে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় আশঙ্কা তৈরি হয়েছে করোনায় মৃত্যু নিয়ে।

দৈনিক মৃত্যুর সংখ্যা ভারত সবার উপরে বর্তমানে

দৈনিক মৃত্যুর সংখ্যা ভারত সবার উপরে বর্তমানে

বর্তমানে বিশ্বের মধ্যে সবথেকে বেশি করোনায় মৃত্যু হচ্ছে ভারত। ভারতে যখন সাড়ে চার হাজারের বেশি মানুষ প্রতিদিন মারা যাচ্ছে, তখন আমেরিকায় মৃত্যু হচ্ছে সাত-আটশো। আর ব্রাজিলে করোনা দৈনিক কাড়ছে গড়ে আড়াই হাজার মানুষের প্রাণ। এছাড়া বিগত ২৪ ঘণ্টার বিচারে আর্জেন্টিনায় মারা গিয়েছে সাড়ে সাতশো মানুষ।

আমেরিকাকে হারিয়ে সর্বকালীন রেকর্ড ভারতের

আমেরিকাকে হারিয়ে সর্বকালীন রেকর্ড ভারতের

বুধবার বাদে সপ্তাহে সমস্ত দিনেই ৪ হাজারেরও বেশি মৃত্যুর রেকর্ড হয়েছে ভারতে। টানা পাঁচদিন চার হাজারের বেশি মানুষ ভারতে মারা গিয়েছেন। আর এদিন রেকর্ড ৪,৫২২ জনের মৃত্যু হয়েছে করোনায়। ১২ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে ৪,৪৬৮ মৃত্যুর রেকর্ড হয়েছিল। এতদিন এটাই ছিল বিশ্বের মধ্যে দৈনিক সর্বোচ্চ মৃত্যু কোনও দেশে। সই সংখ্যা ছাড়িয়ে গেল ভারত। আর ৬ এপ্রিল ব্রাজিলে সর্বোচ্চ ৪,২১১ জনের মৃত্যু হয়েছিল করোনায়। এই নিরিখে ভারত একে, আমেরিকা দুইয়ে এবং ব্রাজিল তিনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+