জোর করে ধর্মান্তকরণ, হিন্দুদের মহিলাদের পরানো হচ্ছে বোরখা! সীমান্তে বড় পদক্ষেপ বিএসএফের
India-Bangladesh: সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার চলছে অত্যাচার! ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে একের পর এক জায়গায় হামলার ঘটে যাচ্ছে। এমনকী সবার নজর এড়িয়ে ধর্মান্তকরণের কাজ বাংলাদেশ জুড়ে চলছে বলেও অভিযোগ। এমনকী জোর করে হিন্দু মহিলাদের বোরখা পড়তে বাধ্য করা হচ্ছে বলেও সে দেশের একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।
ভয়ঙ্কর এই অত্যাচার থেকে বাঁচতে ভারতে পালিয়ে আসছেন সে দেশের সংখ্যালঘুরা হিন্দুরা। কার্যত কখনও জলপথে তো কখনও কাঁটাতার টপকেই বিপদজনক ভাবেই চলছে ভারতে আসার চেষ্টা। বাংলাদেশের পরিস্থিতি গত কয়েকমাস ধরেই উত্তপ্ত।

প্রথম শেখ হাসিনা সরকারের পতন, এখন নানা ইস্যুতে উত্তাল সে দেশ। একের পর এক রাজনৈতিক সঙ্কটের পরে ভারত-বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh) আরও আঁটসাঁট করেছে বিএসএফ। মোতায়েন করা হয়েছে বাড়তি জওয়ানকেও। কিন্তু দু'দেশের সীমান্তের (India-Bangladesh) বড় অংশে কাঁটাতার নেই।
আর সেটাই বড় চিন্তার কারণ হয়ে উঠছে সীমান্ত রক্ষী বাহিনীর কাছে। এই অবস্থায় কড়া পদক্ষেপ। রাতারাতি সীমান্ত 'সিল' করে দেওয়ার কাজ শুরু করল বিএসএফ (BSF)। জানা গিয়েছে, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীনে ২৯ কিলোমিটার জুড়ে একেবারে উন্মুক্ত রয়েছে ভারত এবং বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh)। আর এই ২৯ কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্তে কাটা তারের বেড়া লাগানোর কাজ শুরু হয়েছে। এমনটাই জানিয়েছেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়।
ওয়ান ইন্ডিয়া বাংলাকে তিনি জানান, কাটা তারের বেড়া বিহীন এলাকার মধ্যে কিছু অংশে নদী রয়েছে, সেই জায়গা এলাকা বাদ দিয়ে বাকি এলাকায় বেড়া দেওয়ার বিষয়টি সংসদে উত্থাপন করেছিলাম, বর্তমানে সেই কাজ সংশ্লিষ্ট দফতর শুরু করেছে বলে জানিয়েছেন জয়ন্তবাবু। তাঁর কথায়, কাটা তারের বেড়া লাগানোর কাজটি যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে। আর এই কাজ সম্পন্ন হলে ভারতীয় সীমান্ত গ্রাম সংগলগ্ন বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা আরও বাড়বে বলে জানিয়েছেন সংসদ।
শুধু তাই নয়, অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হবে বলেও মনে করা হচ্ছে। কারণ এই মুহূর্তে অনুপ্রবেশ আটকানোটাই বড় চ্যালেঞ্জ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, সীমান্তে (India-Bangladesh) বর্তমানে অনুপ্রবেশ ঠেকাতে আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করছে বর্ডার সিকিউরিটি ফোর্স। ড্রোন সহ বিভিন্ন ধরনের ভিসন ক্যামেরা মোতায়েন করা হয়েছে। এমনকী রাতে যাতে বিশেষ ভাবে নজরদারি চালানো যায় সেজন্য থাকছে নাইট ভিসন ক্যামেরা। এমনটাই জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications