Budget Session 2024: জনমুখী নয় জন বিরোধী বাজেট, সংসদে আজ তোলপাড় করতে চলেছে ইন্ডিয়া জোট
বাজেট পেশ হতেই সমালোচনা শুরু করে দিয়েছেন বিরোধীরা। কংগ্রেসস, তৃণমূল কংগ্রেস সকলেই এই বাজেটকে জনবিরোধী বাজেট বলে আক্রমণ শানিয়েছেন। গতকাল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকারের বাজেটকে তীব্র নিশানা করেছেন।
এই বাজেটকে গরিব মানুষের বিরোধী বাজেট বলে অভিযোগ করেছেন তিনি। সেই সঙ্গে মোদী সরকারের বাজেটকে রাজনৈতির পক্ষপাত দুষ্ট বলেও অভিযোগ করেছেন তিনি। অন্যদিকে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গেও মোদী সরকারের বাজেটের তীব্র সমালোচনা করেছেন। এই বাজেটকে দিশাহীন বাজেয়ট বলে আক্রমণ শানিয়েছেন তিনি।

তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট ছিল গতকাল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারমন সপ্তমবার সেই বাজেট পেশ করেন। এই নিয়ে সপ্তমবার বাজেট পেশ করে রেকর্ড গড়েছেন নির্মলা সীতারমণ। বাজেটে ফলাও করে দাবি করা হয়েছে এই বাজেট কর্মসংস্থান মুখী এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করাই প্রধান টার্গেট। সেই লক্ষ্যকে সামনে রেখেই সবকা বিকাশ করতে এই বাজেট তৈরি করা হয়েছে।
বাজেটে আগামী ৫ বছরে ৪ কোটি কর্মসংস্থান তৈরি করার কথা বলা হলেও বাস্তবে সেগুলি কোথায় কার্যকর করা হবে তার উল্লেখ করা হয়নি। এমনকী মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলা হলেও কীভাবে সেটা নিয়ন্ত্রণ করা হবে তার কোনও রূপ রেখা বাজেটে উল্লেখ করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
কাজেই মোদী সরকার যতই একে গরিবদের উন্নয়নের বাজেট বলে দাবি করুক। বাস্তবে উন্নয়নের কোনও দিশা এই বাজেটে নেই। উল্টে আরও চাপ বাড়বে সাধারণ মানুষের উপরে। আগে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিই থাকবে। কর্মসংস্থান নিয়ে আহামরি কোনও সুরাহা হবে না বলে দাবি করেছেন বিরোধীরা।
একই সঙ্গে বিহার এবং অন্ধ্র প্রদেশরকে ঢালাও আর্থিক সাহায্য দেওয়া হযেছে বাজেটে। সড়ক উন্নয়ন থেকে শুরু করে বন্যা নিয়ন্ত্রণ এমন কী পর্যটনেও বিপুল অনুদান দেওয়া হয়েছে বিহারে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ নতুন রাজ্য দাবি করে সেখানকার উন্নয়নও ঢালাও বরাদ্দ করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য মোদীকে তৃতীয়বার সরকার গড়তে সাহায্য করেছে বিহারের নীতীশ সরকার এবং অন্ধ্রের চন্দ্রবাবু নাইডু সরকার। সেকারণে এই দুই রাজ্যেকে ঢালাও অনুদান দেওয়া হয়েছে বাজেটে।
তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সরব হয়েছিলেন। তিনি অভিযোগ করেছেন, এই বাজেটে কেবল মাত্র দুটি রাজ্যকেই বিশেষ আনুদান দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা হয়েছে। রাজনৈতিক পক্ষপাত দুষ্ট বাজেট পেশ করেছে মোদী সরকার এমনই অভিযোগ করেছেন তিনি। শরিকদের তুষ্ট করতেই এই বাজেট।












Click it and Unblock the Notifications