INDIA Bloc Meet: একমঞ্চে ফের রাহুল-মমতারা! লোকসভায় বিজেপিকে চাপে ফেলতে নয়া কৌশল জোটের
INDIA Bloc Meet: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের আগে ফের একবার বৈঠকে বসছে 'INDIA' জোটের নেতারা। পাঁচ রাজ্যে অর্থাৎ রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিসগড় এবং মিজোরামে নির্বাচনে কার্যত মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। শুধু মান বাজিয়েছে তেলেঙ্গানা। আর এরপরেই সদ্য শেষ হওয়া পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জোটের বহু নেতা।
এই পুরিস্থিতি ফের একবার বৈঠকে বসবেন 'INDIA' জোটের (INDIA Bloc Meet) নেতারা। যা খবর, আগামী ১৭ কিংবা ২০ ডিসেম্বর পরবর্তী বৈঠক হতে পারে। তবে তারিখ নিয়ে এখনও অনিশ্চিয়তা আছে। চূড়ান্ত তারিখ আলোচনার ভিত্তিতে হবে বলেই খবর। তবে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে জানা গিয়েছে।

এই বৈঠকে আসন সমঝোতা নিয়ে আলোচনা হতে পারে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে একাধিক রাজ্যে সমাজবাদী পার্টি সহ একাধিক দল আসন সমঝোতার ভিত্তিতে একজোট হয়ে লড়াইয়ের বার্তা কংগ্রেসকে দেয়। কিন্তু তা মানা হয়নি বলে দাবি অখিলেশ যাদব সহ একাধিক শীর্ষ নেতৃত্বের। এই অবস্থায় লোকসভার কয়েকমাস আগে আসন সমঝোতা করে নিতে চায় জোটের সদস্যরা।
বিশেষ করে তৃণমূলের তরফে এই দাবি তোলা হয়। শীতকালীন অধিবেশন সোমবার থেকে শুরু হয়েছে। সেদিন সকালেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে ইন্ডিয়া জোটের (INDIA Bloc Meet) নেতারা বৈঠকে বসেন। আর সেই বৈঠকেই তৃণমূলের তরফে আসন সমঝোতার বিষয়ে আলোচনার দাবি তোলা হয়। এমনটাই খবর। আর তা নিয়েই আগামী বৈঠকে জোর চর্চা হতে পারে বলে মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, আজ বৃহস্পতিবার ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হয়। কিন্তু শেষ মুহূর্তে বাতিল করে দেওয়া হয় সে বৈঠক। মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, নীতীশ কুমারের মতো কোনও নেতাই এই বৈঠকে উপস্থিত থাকতে পারছিলেন না। আর সব ভেবেই বৈঠক পিছিয়ে দেওয়া হয়। তবে বুধবার রাতে খাগড়ের বাড়িতে নৈশভোজে ১৭ দলের সংসদীয় নেতাদের সমন্বয় সভা হয়।
এদিনের বৈঠকের পরে জানা গিয়েছে, এইমাসের তৃতীয় সপ্তাহে ইন্ডিয়া ব্লকের (INDIA Bloc Meet) প্রধান নেতাদের বৈঠক হতে পারে। সভাপতি মল্লিকার্জুন খাড়গে ছাড়াও এদিন কংগ্রেসের তরফে ইন্ডিয়া ব্লকের বৈঠকে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁরা হলেন, রাহুল গান্ধী, প্রমোদ তিওয়ারি, অধীর চৌধুরী, জয়রাম রমেশ, কেসি ভেনুগোপাল, সৈয়দ নাসির হুসেন, রজনী অশোকরাও পাতিল এবং গৌরব গগৈয়ের মতো নেতারা।












Click it and Unblock the Notifications