Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

INDIA Bloc Meet: জোটে 'জট' নিয়েই ১৯ ডিসেম্বর বৈঠকে বসতে চলেছে INDIA! আসন ভাগাভাগি নিয়ে আলোচনার সম্ভাবনা

INDIA Bloc Meet: আগামী ১৯ ডিসেম্বর মঙ্গলবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডিয়া ব্লকের বৈঠক হতে চলেছে। কংগ্রেস সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। এই বৈঠকে অভিন্ন কর্মসূচি ও আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর।

এই বৈঠকে বিরোধী দলগুলি সিদ্ধান্ত নেবে আসন্ন লোকসভা নির্বাচনের অভিন্ন অ্যাজেন্ডা কী হবে। প্রসঙ্গত লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইন্ডিয়া ব্লক তৈরি করা হয়েছে। যার লক্ষ্য হল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে পরাজিত করা।

INDIA Bloc Meet

তবে ইন্ডিয়া ব্লকের চতুর্থ বৈঠকের আগেই অবশ্য জোটে জট তৈরি হয়েছে। বাংলায় তৃণমূল-কংগ্রেস-বামেদের মধ্যে আসন সমঝোতা কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কংগ্রেস সূত্রে খবর, বাংলায় তৃণমূল-কংগ্রেস-বামেদের মধ্যে আসন সমঝোতার কোনও প্রশ্নই নেই।

হিন্দি বলয়ের তিন রাজ্যে সাম্প্রতিক পরাজয়ের পরে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা কংগ্রেসের কাছে কঠিন হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সূত্রের খবর অনুযায়ী, কংগ্রেস ইতিমধ্যে অখিলেশ যাদবের সঙ্গে মতপার্থক্য মিটিয়েছে। কারণ তিনি ১৯ ডিসেম্বরের বৈঠকে হাজির থাকতে পারেন বলে জানা গিয়েছে।

এর আগে ছয় ডিসেম্বর কংগ্রেসের তরফে ইন্ডিয়া ব্লকের বৈঠক আহ্বান করেও তা স্থগিত করে দেওয়া হয়। নির্বাচনের ফলাফল ঘোষণার তিন দিন পরে ডাকা বৈঠকে অখিলেশ যাদব, নীতীশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অনেক নেতানেত্রী উপস্থিত নাও থাকতে পারেন বলে ইঙ্গিত মেলায় তা স্থগিত করে দেওয়া হয়।

কংগ্রেস সূত্রে বলা হয়েছে, ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে খুব বেশি সময় নেই। মার্চের প্রথম সপ্তাহে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হতে পারে। সেক্ষেত্রে হাতে আড়াই মাস সময় রয়েছে। কংগ্রেস সূত্রে আরও জানানো হয়েছে, তারা প্রস্তুতি শুরু করেছে। ২০১৯ সালের তুলনা যেসব রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে, সেইসব রাজ্যে ভোটের শতাংশ বেড়েছে বলেও জানিয়েছে কংগ্রেস।

কংগ্রেসের সূত্রে আরও বলা হয়েছে, বিধানসভা নির্বাচনের ফলাফল তাদের কাছে অপ্রত্যাশিত। ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে তাদের পরাজয় বরণ করতে হবে, তা কেউই আশা করেননি। তবে ইতিমধ্যেই কংগ্রেসের অভ্যন্তরে বিধানসভা নির্বাচনের পরাজয় নিয়ে আলোচনা হয়েছে।

কংগ্রেস সূত্রে বলা হয়েছে ছত্তিশগড় ও রাজস্থানে তৃণমূল সংতরে মেরুকরণ হয়েছে। তারা ধরেছিল রাজস্থানে অন্তত ৯০ টি আসন হবে, তবে তা হয়নি। এছাড়াও ছত্তিশগড়ের ফলাফল তাদের কাছে অপ্রত্যাশিত। উপজাতি এলাকায় পরাজয় হয়েছে ব্যাপকভাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+