Rahul Gandhi: মহারাষ্ট্রে ভরাডুবির কারণ রাহুলের তিন ‘ভুল’! কংগ্রেস নেতাকে দুষছে ইন্ডি জোটের শরিকরাই

Rahul Gandhi: মহারাষ্ট্রে কংগ্রেসের (Congress) শোচনীয় ফলের জেরে হাজারো প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাহুল গান্ধীকে। আর এবার খোদ ঘরের মাঠেই সমালোচনার শিকার কংগ্রেস। ইন্ডি জোটের (INDI Alliance) অন্দরেই কংগ্রেসের ভূমিকা নিয়ে অসন্তোষ বলে সূত্রের খবর। মহারাষ্ট্রে ভরাডুবির জন্য রাহুলের "গোঁড়া মানসিকতা"-কেই দায়ী করছেন তাঁরা।

পরাজয় নিয়ে ইতিমধ্যেই পর্যোলাচনায় নেমেছে কংগ্রেস। বৈঠক ডেকেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। কিন্তু সেই বৈঠকে যোগ দেয়নি তৃণমূল কংগ্রেস (TMC)। জাতীয় কর্মসমিতির বৈঠকে ব্যস্ত থাকার কারণ দর্শালেও ইন্ডির বৈঠকে তৃণমূলের না থাকা নিয়ে উঠছে প্রশ্ন।

rahul gandhi

তৃণমূলের এক শীর্ষ নেতার অবশ্য দাবি, "বাংলায় উপনির্বাচনে ছ'টি বিধানসভা আসনেই জয়ী হয়েছি আমরা। বিজেপি ছাড়াও ইন্ডির দুই শরিক দল প্রতিপক্ষ সিপিএম ও কংগ্রেসের মোকাবিলা করতে হয়েছে। আমাদের কোনও দলের সঙ্গে জোট গড়তে হয়নি। এথেকেই স্পষ্ট কেন আমরা বৈঠকে গরহাজির ছিলাম।"

মহারাষ্ট্রে কংগ্রেসকে মানুষের প্রত্যাখানের নেপথ্যে মূলত তিনটি কারণকেই ব্যাখা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রথমত, বীর সাভারকরকে কংগ্রেসের আক্রমণ ভালো চোখে দেখেনি শরিক দল উদ্ধবের শিবসেনা ও শরদ পাওয়ারের এনসিপি। বীর সাভারকরকে আক্রমণের জেরে পাল্টা 'বাটেঙ্গে তো কাটেঙ্গে' স্লোগানে ফায়দা তুলেছে বিজেপি। শরিকদের সতর্কতা সত্ত্বেও রাহুল গান্ধী তাতে কর্ণপাত করেননি বলে অভিযোগ।

কংগ্রেসের পরাজয়ে জাতি শুমারিও অন্যতম কারণ। কংগ্রেস ক্ষমতায় এলে সংরক্ষণ তুলে দিতে পারে বলে প্রচার করছিল বিজেপি। মহা বিকাশ আঘাড়ির মতে, বিজেপির সেই ন্যারেটিভের বিরোধিতায় ব্যর্থ হয়েছে কংগ্রেস। প্রধাবনমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে বারবার কংগ্রেসের আক্রমণকেও সঠিক হয়েছে বলে মনে করছে না জোট শরিকরা।

মোদীকে শুধু আক্রমণে মানুষ কংগ্রেসের সমর্থনে চলে আসবে, এমনটা ভাবা ভুল হয়েছিল বলে মত রাজনৈতিক মহলেরও। সংবিধান রক্ষা করার বার্তা গুরুত্বপূর্ণ হলেও তা এই ভোটের প্রধান ইস্যু ছিল না বলেই মনে করছে ইন্ডির শরিক দলগুলি। তাঁদের দাবি, রাহুলকে সংশ্লিষ্ট বিষয়ে নিষেধ করা সত্ত্বেও তা শোনেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+