বিশ্বের ফার্মেসি হয়ে উঠেছে ভারত, স্বাস্থ্য ক্ষেত্রে দেশের ভূয়সী প্রশংসা হু–এর
বিশ্বের ফার্মেসি হয়ে উঠেছে ভারত
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে ফের প্রশংসিত ভারত। হু–এর প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন যে গত ৭৫ বছর ধরে ভারত বিশ্বের অন্যতম ফার্মেসি হিসাবে নিজেকে গড়ে তোলা তার সবচেয়ে বড় অর্জন। স্বাস্থ্য পরিষেবায় ভারতের অর্জিত সাফল্যের কথা শোনার সময় এই কথা জানিয়েছিলেন বিশ্বনাথন।

ভারত বিশ্বের অন্যতম ফার্মেসি
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের স্বাস্থ্য সংক্রান্ত অনুষ্ঠানে এসে দেশের চারটে বড় সাফল্যের কথাকে তুলে ধরেন স্বামীনাথন। এর মধ্যে রয়েছে পোলিও এবং কিছু অন্যান্য ভ্যাকসিন-প্রতিরোধযোগ্য রোগ দূরীকরণ থেকে শুরু করে মাতৃ ও শিশু মৃত্যুর হার কমানো, সার্বজনীন স্বাস্থ্য পরিষেবাই আজ ভারতকে বিশ্বের ফার্মেসি হয়ে উঠতে সহায়তা করেছে। তবে হু-এর শীর্ষ বিজ্ঞানী এটা জোর দিয়ে জানিয়েছেন যে কোভিড-১৯ মহামারি ভারত সহ প্রত্যেকটি দেশের জরুরি স্বাস্থ্য পরিষেবার ওপর প্রভাব ফেলেছে।

বহু রোগের চিকিৎসা প্রভাবিত
কোভিড মহামারির কারণে যক্ষ্মা রোগের চিকিৎসা, অসংক্রমক রোগ, ভারতে প্রসব-পূর্ব ও শিশু স্বাস্থ্যসেবা প্রদান ধাক্কা খেয়েছে বলেও জানান তিনি। স্বামীনাথন বলেন, 'ভালো করে বিষয়টি বুঝতে হবে, কোথায় বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন সেটা বুঝতে হবে, যাতে আসন্ন মাসগুলিতে করোনার পাশাপাশি অন্যান্য রোগের চিকিৎসাও যথাসাধ্যভাবে করা যায়। ভবিষ্যতের স্বাস্থ্য পরিষেবার কথা ভেবে স্বাস্থ্য পদ্ধতিকে এখন থেকেই সঠিক দিশায় পরিচালিত করা প্রয়োজন।'

অপুষ্টি হল ভারতের বোঝা
প্রসঙ্গত, ইউনিসেফের মতে, ভারতের রোগের বোঝার মধ্য অপুষ্টি হল সবচেয়ে ভয়ঙ্কর এবং ৫ বছরে কম বয়সী শিশুদের মধ্যে মৃত্যুর প্রধান ঝুঁকি। কোভিড মহামারি এই পরিস্থিতিকে আরও বাড়িয়ে দিয়েছে। ডাঃ স্বামীনাথন বিশেষজ্ঞদের সতর্ক করে জানিয়েছেন যে তথ্যগলি যেন সাবধানে দেখা হয় কারণ এই ভাইরাস পরিবারকে বিধ্বস্ত করে তুলছে এবং মানুষকে দরিদ্রতার দিকে ঠেলে ফেলছে।

কোভিড মহামারি বাড়াচ্ছে দারিদ্রতা
স্বামীনাথন বলেন, 'কোভিড মহামারি দারিদ্র্যের হারও বাড়িয়েছে এবং কমিউনিটিতে অপুষ্টি বাড়ানোর সম্ভাবনা রয়েছে। তাই আমাদের দারিদ্র্যের হার এবং পুষ্টির অধীনে সাবধানতার সঙ্গে তথ্যগুলি দেখতে হবে যা যক্ষ্মার মতো রোগের প্রবণতা বাড়িয়ে তুলতে পারে, কিন্তু দারিদ্র্যের সঙ্গে সম্পর্কিত অন্যান্য রোগেরও। সুতরাং এটি এমন একটি বিষয় যা আমাদের ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং আগাম পদক্ষেপ নিতে হবে।' তবে স্বস্তির খবর এই যে ভারতে কোভিড সংক্রমণ হ্রাস পাচ্ছে এবং গত সপ্তাহে দৈনিক তা ৩০ হাজারের নীচে ছিল।












Click it and Unblock the Notifications