চুপিসারে জারি চিনের উপর নয়া ডিজিটাল অভিযান! সবার অজান্তেই আরও চিনা অ্যাপ নিষিদ্ধ দেশে

চুপিসারে জারি চিনের উপর ডিজিটাল অভিযান! ব্যান আরও চিনা অ্যাপ

জারি থাকল চিনের উপর ডিজিটাল স্ট্রাইক। প্রথমে ৫৯টি, তারপর ৪৭টি। আর এবারও একাধিক জনপ্রিয় চিনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত। তবে এবারের এই প্রক্রিয়া হল চুপিসারে। কোন হইচই ছাড়াই অমআই সার্চ, বাইদডু সার্চ, উইবো-র মতো চিনা অ্যাপ সরানো হল দেশের অ্যাপ স্টোর থেকে।

দ্বিতীয় দফায় ৪৭টি চিনা অ্যাপকে নিষিদ্ধ করে কেন্দ্র

দ্বিতীয় দফায় ৪৭টি চিনা অ্যাপকে নিষিদ্ধ করে কেন্দ্র

কয়েকদিন আগেই আরও ৪৭টি চিনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার৷ টেলিকম মন্ত্রকের তরফে সুরক্ষা বিষয়ে পর্যালোচনার পরই এই অ্যাপগুলি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ, এই ৪৭টি অ্যাপ আগের নিষিদ্ধ হওয়া অ্যাপগুলির ক্লোন হিসেবে কাজ করছিল৷

প্রথম ডিজিটাল স্ট্রাইকে কুপোকাত হয় চিন

প্রথম ডিজিটাল স্ট্রাইকে কুপোকাত হয় চিন

এর আগে গত মাসে টিকটক, উইচ্যাট-সহ ৫৯টি চিনা অ্যাপকে নিষিদ্ধ করার পর এই পদক্ষেপ করা হল৷ এবার অ্যাপ স্টোর থেকেও সরছে নিষিদ্ধ হওয়া নতুন ৪৭টি অ্যাপ। জাতীয় সুরক্ষা ও ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘনের জন্য মোট ২৭৫টি অ্যাপ কেন্দ্রীয় সরকারের নজরে রয়েছে৷

টিকটকের পর বন্ধ হতে পারে পাবজি

টিকটকের পর বন্ধ হতে পারে পাবজি

পাবজির মতো জনপ্রিয় অ্যাপও এই তালিকায় রয়েছে৷ এই অ্যাপগুলির উপর শীঘ্রই নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলে খবর৷ বাতিল হওয়া নতুন ৪৭টি অ্যাপের মধ্যে রয়েছে বাইডু সার্চ ও উইবো। এগুলি চিনের গুগল সার্চ ও টুইটারের নকল। এই অ্যাপগুলিকে এবারে ভারতের অ্যাপস্টোর থেকে সরানো হল।

দেশের নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ

দেশের নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ

রিপোর্ট অনুযায়ী, কেন্দ্র এমন কিছু অ্যাপের উপরও নজর রাখছে যেগুলি সরাসরি চিনের না হলেও এগুলির উপর চিনের বিনিয়োগ রয়েছে৷ ভারতের পদক্ষেপের পর আমেরিকাও চিনা অ্যাপ নিষিদ্ধ করার বিষয়ে চিন্তা-ভাবনা করেছিল৷ কারণ, আমেরিকা প্রশাসন আশঙ্কা প্রকাশ করেছিল, চিনের এই অ্যাপগুলি বেজিংয়ে তথ্য পাচার করে থাকে৷

৬৯এ ধারার অধীনেই বাতিল সব অ্যাপ

৬৯এ ধারার অধীনেই বাতিল সব অ্যাপ

এর আগে ৫৯টি অ্যাপকে নিষিদ্ধ করার পর কেন্দ্রের তরফে জানানো হয়েছিল 'তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারার অধীনে নিজের ক্ষমতা প্রয়োগ করেছে তথ্যপ্রযুক্তি মন্ত্রক৷ কারণ এই ৫৯টি অ্যাপের মাধ্যমে গ্রাহকদের জরুরি তথ্য প্রকাশ্যে চলে আসছে৷ পরবর্তী অ্যাপগুলিও এই একই ধারায় নিষিদ্ধ করা হচ্ছে বলে জানা গিয়েছে সূত্র মারফত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+