ফের চিনের উপর ডিজিটাল স্ট্রাইক ভারতের, নিষিদ্ধ আরও ১১৮টি অ্যাপ! পাবজি কি রয়েছে তালিকায়?

ফের চিনের উপর ভারতের ডিজিটাল স্ট্রাইক। এবার পাবজি সহ ১১৮টি অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। প্রথমে ৫৯টি, তারপর ৪৭টি, আর এবার ১১৮টি। এর আগে টিকটক ছাড়াও এমআই সার্চ, বাইদডু সার্চ, উইবো-র মতো চিনা অ্যাপ সরানো হয় ভারতীয় সার্ভার ও অ্যাপ স্টোর থেকে। এর আগে গালওয়ান সংঘর্ষের পর টিকটক, উইচ্যাট-সহ ৫৯টি চিনা অ্যাপকে নিষিদ্ধ করার পর এই পদক্ষেপ করা হল৷

কয়েকদিন আগেই আরও ৪৭টি চিনা অ্যাপকে নিষিদ্ধ করা হয়

কয়েকদিন আগেই আরও ৪৭টি চিনা অ্যাপকে নিষিদ্ধ করা হয়

কয়েকদিন আগেই আরও ৪৭টি চিনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার৷ টেলিকম মন্ত্রকের তরফে সুরক্ষা বিষয়ে পর্যালোচনার পরই এই অ্যাপগুলি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ, এই ৪৭টি অ্যাপ আগের নিষিদ্ধ হওয়া অ্যাপগুলির ক্লোন হিসেবে কাজ করছিল৷

চলছে নজরদারি

চলছে নজরদারি

রিপোর্ট অনুযায়ী, কেন্দ্র এখনও এমন কিছু অ্যাপের উপরও নজর রাখছে যেগুলি সরাসরি চিনের না হলেও এগুলির উপর চিনের বিনিয়োগ রয়েছে৷ ভারতের পদক্ষেপের পর আমেরিকাও চিনা অ্যাপ নিষিদ্ধ করার বিষয়ে চিন্তা-ভাবনা করেছিল৷ কারণ, আমেরিকা প্রশাসন আশঙ্কা প্রকাশ করেছিল, চিনের এই অ্যাপগুলি বেজিংয়ে তথ্য পাচার করে থাকে৷

নিরাপত্তার খাতিরে নিষিদ্ধ অ্যাপ

নিরাপত্তার খাতিরে নিষিদ্ধ অ্যাপ

তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারার অধীনে নিজের ক্ষমতা প্রয়োগ করেছে তথ্যপ্রযুক্তি মন্ত্রক৷ কারণ নিষিদ্ধ অ্যাপের মাধ্যমে গ্রাহকদের জরুরি তথ্য প্রকাশ্যে চলে আসছে৷ পরবর্তী অ্যাপগুলিও এই একই ধারায় নিষিদ্ধ করা হচ্ছে বলে জানা গিয়েছে সূত্র মারফত।

সীমান্তে অ্যাডভান্টেজ ভারত

সীমান্তে অ্যাডভান্টেজ ভারত

দুই দিন আগেই পূর্ব লাদাখের প্যাংগং এলাকায় স্থিতাবস্তা লঙ্ঘন করে চিনা বাহিনী। প্যাংগং লেকের দক্ষিণ দিক থেকে অনুপ্রবেশের চেষ্টা করে তারা৷ তবে প্যাংগং সো লেকের দক্ষিণ তীরে চিন সেনার অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে ভারতীয় সেনা। এরপরই প্যাংগং লেকের গুরুত্বপূর্ণ একটি স্থানের দখল নেয় ভারতীয় সেনা। যার জেরে চিনা সেনার গতিবিধির উপর আরও কড়া নজরদারি চালাতে সক্ষম হবে ভারত।

চিনকে বাণিজ্যিক ক্ষেত্রে ধাক্কা

চিনকে বাণিজ্যিক ক্ষেত্রে ধাক্কা

সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনার মাঝেই নতুন করে সীমান্তে উত্তেজনা ছড়ায় চিন। তবে চিনকে যোগ্য জবাব দেয় ভারত। এরপরে নিজেদের দোষ ঢাকতে চিন উল্টে ভারতীয় সেনাদের বিরুদ্ধেই সীমান্ত পার হয়ে উত্তেজনা ছড়াবার অভিযোগ তুলতে থাকে। তবে এর মাঝেই ফের চিনকে বাণিজ্যিক ক্ষেত্রে ধাক্কা দিল ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+