১৫ জানুয়ারি পর চিনে ছিলেন এমন বিদেশিদের ভারতে প্রবেশ নিষিদ্ধ হল

১৫ জানুয়ারি পর চিনে ছিলেন এমন বিদেশিদের ভারতে প্রবেশ নিষিদ্ধ হল

যাঁরা ১৫ জানুয়ারির পর চিনে ছিলেন তাঁদের ভারতে প্রবেশ নিষিদ্ধ হল। স্থল, জল এবং আকাশ কোনও পথেই তাঁরা ভারতে প্রবেশ করতে পারবেন না বলে নির্দেশিকা জারি হয়েছে। এখনও পর্যন্ত ভারতে তিন জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে।

প্রবেশে নিষেধাজ্ঞা

প্রবেশে নিষেধাজ্ঞা

করোনা ভাইরাস সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ করল মোদী সরকার। দিল্লি থেকে নির্দেশিকা জারি করা হয়েছে, ১৫ জানুয়ারির পর যাঁরা চিনে ছিলেন তাঁরা আর ভারতে প্রবেশ করতে পারবেন না। জল, স্থল এবং আকাশ কোনও পথেই তাঁদের ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

ডিজিসিএ-র নির্দেশিকা

ডিজিসিএ-র নির্দেশিকা

ডিজিসিএ-র পক্ষ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, ৫ ফেব্রুয়ারির আগে পর্যন্ত চিনের নাগরিকদের যে ভিসা ভারত ইস্যু করেছিল সেগুলি বাতিল করা হয়েছে। তবে বিমানকর্মীদের ক্ষেত্রে এটা কার্যকর হবে না। তারা চিনের নাগরিক হলেও তাঁদের ভিসা বাতিল করা হয়নি। ডিজিসিএ-র পক্ষ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, ১৫ জানুয়ারি, ২০২০ পরে যে বিদেশিরা চিনে ছিলেন বা চিনে গিয়েছিলেন তাঁকে ভারতে প্রবেশ করতে দেওয়া হবে। কোনও বিমানবন্দর, বন্দর অথবা স্থল সীমান্ত দিয়ে তাঁদের ভারতে ঢুকতে দেওয়া হবে না।

বিমান বাতিল

বিমান বাতিল

ইতিমধ্যেই ইন্ডিগো চিনগামী সব বিমান বাতিল করেছে। স্পাইসজেট কেবলমাত্র হংকং এবং ভারতের মধ্যে বিমান চালু রেখেছে। এয়ার ইন্ডিয়া কেবলমাত্র ৬৪৭ জন ভারতীয়কে উদ্ধারের জন্য ৬ ও ৭ ফেব্রুয়াির ২টি বিমান চালিয়েছিল উহানে। ইতিমধ্যেই চিনে ৮০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। আক্রান্তের সংখ্যা ৩৭,০০০ ছাড়িয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+