আন্তর্জাতিক মঞ্চে ভারতের নিন্দায় পাকিস্তান, পাল্টা জবাব দিল বিদেশমন্ত্রক
জেনেভায় বিশ্ব শরণার্থী সম্মেলনে যোগ দিয়ে ভারতের নাগরিকত্ব আইন এবং কাশ্মীর সমস্যা নিয়ে প্রশ্ন তোলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান দাবি করেছেন ভারতে মুসলিমরা বিপন্ন।
জেনেভায় বিশ্ব শরণার্থী সম্মেলনে যোগ দিয়ে ভারতের নাগরিকত্ব আইন এবং কাশ্মীর সমস্যা নিয়ে প্রশ্ন তোলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান দাবি করেছেন ভারতে মুসলিমরা বিপন্ন। পাকিস্তানের এই বক্তব্যের পরেই ফুঁসে ওঠে ভারত। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি জারি করে পাকিস্তানের কড়া সমালোচনা করে বলা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে পাকিস্তান। ভারতের দিকে আঙুল না তুলে নিজের দেশে সংখ্যালঘু নিপীড়নের দিকে নজর দিন ইমরান বিবৃতিতে এমনই লেখা হয়েছে।

বিদেশ মন্ত্রক বিবৃতিতে লিখেছে স্বাধীনতার পর থেকে পাকিস্তান সংখ্যালঘুদের উপর অত্যাচার চালাচ্ছে। পাকিস্তান থেকে ভারতে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে সেদেশের সংখ্যালঘুরা। পাকিস্তানের যে উৎপীড়ন সংখ্যালঘুদের উপর চলে সেটা প্রকাশ্যে আনা জরুরি। আন্তর্জাতিক মঞ্চে ইমরান খান দাবি করছিলেন ভারত থেকে অসংখ্য মুসলিম পাকিস্তানে এসে আশ্রয় চাইতে পারেন। কিন্তু পাকিস্তানের তাঁদের আশ্রয় দেওয়ার মত ক্ষমতা নেই। তাই এই বিষয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।
এদিকে পাকিস্তানে সংখ্যালঘু নিপীড়ন নিয়ে আগেই নেতিবাচক রিপোর্ট দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। কয়েকদিন আগেও দুই হিন্দু তরুণীতে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্মান্তরিত করার ঘটনা ঘটেছে। এমনকী খ্রিশ্চানদের উপরেও পাকিস্তানে নিপীড় চলছে সেটা প্রকাশ্যে এসেছে বলে রিপোর্টে উল্লেখ করেছিল রাষ্ট্রপুঞ্জ।












Click it and Unblock the Notifications