বাণিজ্যিক কার্যকলাপ বন্ধ করুন, মার্কিন দূতাবাসকে নির্দেশ নয়াদিল্লির

আমেরিকান কমিউনিটি সাপোর্ট অ্যাসোসিয়েশন (এসিএসএ)। এদের কাজ হল, এ দেশে সফররত অকূটনীতিক মার্কিনদের নানা ধরনের পরিষেবা দেওয়া। এখানকার মার্কিন দূতাবাস চত্বর হল এদের ব্যবসাস্থল। এসিএসএ পরিচালিত বিউটি পার্লার, সুইমিং পুলে যেমন পরিষেবা নিতে পারেন ভারত সফররত মার্কিনরা, তেমনই এদের দোকান থেকে সস্তায় জিনিস কিনতে পারেন। ১৬ জানুয়ারির পর থেকে আর সাধারণ মার্কিন নাগরিকদের সঙ্গে বাণিজ্যিক লেনদেন করতে পারবে না এসিএসএ। এমনকী, এতদিন ব্যবসায়িক কাজকর্ম চালিয়ে কত টাকা রোজগার করেছে এসিএসএ, সেই বাবদ কত কর দিয়েছে, তা জানতে চেয়ে চিঠিও পাঠানো হয়েছে সরকারি তরফে।
প্রসঙ্গত, ১৩ জানুয়ারি দেবযানী খোবরাগাডের বিরুদ্ধে চার্জশিট পেশ হওয়ার কথা নিউ ইয়র্কের আদালতে। তার আগে এমন পাল্টা পদক্ষেপ নিয়ে কূটনীতিক চাপ বাড়িয়ে দিল ভারত।












Click it and Unblock the Notifications