অবিলম্বে লালফৌজ সরাতে হবে! ১৩ ঘন্টার বৈঠকে চিনকে স্পষ্ট বার্তা ভারতের

বিভিন্ন অংশে কার্যত মুখোমুখি ভারত এবং চিনের সেনাবাহিনী। দুই দেশই লাগাতার সেনা বাড়াচ্ছে। শুধু তাই নয়, ভারতের চোখ রাঙ্গানি উপেক্ষা করেই সীমান্ত ঘেঁষে বিভিন্ন জায়গাতে নানা ধরণের নির্মান কাজ চালিয়ে যাচ্ছে বেজিং। না নিয়ে নতুন

ভারতের একাধিক এলাকাতে ঘাঁটি তৈরি করে বসে চিন। বিভিন্ন অংশে কার্যত মুখোমুখি ভারত এবং চিনের সেনাবাহিনী। দুই দেশই লাগাতার সেনা বাড়াচ্ছে। শুধু তাই নয়, ভারতের চোখ রাঙ্গানি উপেক্ষা করেই সীমান্ত ঘেঁষে বিভিন্ন জায়গাতে নানা ধরণের নির্মান কাজ চালিয়ে যাচ্ছে বেজিং। না নিয়ে নতুন করে বাড়ছে উত্তেজনা।

১৩ ঘন্টার বৈঠকে চিনকে স্পষ্ট বার্তা ভারতীয় সেনার

এই অবস্থায় ফের একবার মুখোমুখি হলেন ভারত এবং চিনের সেনার উচ্চপর্যায়ের আধিকারিকরা।

বিতর্কিত বেশ কয়েকটি অংশ নিয়ে সমস্যা!

পূর্ব লাদাখের বিতর্কিত বেশ কয়েকটি অংশ নিয়ে সমস্যা! আর তা নিয়ে গত ২২ মাস ধরে আলোচনা চালাচ্ছে ভারত। আর এই সমস্যার সমাধান করতে ১৫ তম বৈঠকে মুখোমুখি হলে দুই (Corps Commander Level Talks) দেশের আধিকারিকরা। ভারত এবং চিনের মধ্যে পূর্ব লাদাখের চুশুল এলাকায় কোর কমান্ডার স্তরে এই বৈঠক হয়েছে। প্রায় ১৩ ঘন্টারও বেশি সময় ধরে চলে এই বৈঠক। জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকে শুরু হলেও তা শেষ হয়েছে রাত ১১টা নাগাদ।

বিতর্কিত স্থান থেকে অবিলম্বে চিনকে সরাতে হবে

তবে ভারত এবং চিনের মধ্যে দফায় দফায় আলোচনা হলেও এখনও সে ভাবে কোনও উন্নতি নজরে আসেনি। এমনটাই মত সামরিক পর্যবেক্ষকদের। বরং পরিস্থিতি ক্রমশ বিপদজনকের দিকেই এগোচ্ছে বলে মত ওয়াকিবহালমহলের।

সুত্র অনুযায়ী জানা গিয়েছে, কোর কমান্ডার স্তরে এই আলোচনা লাদাখের নিয়ন্ত্রণ রেখার ভারতীয় অংশে চুশুল-মৌলদে "Border Point"-এ সকাল ১০ টা থেকে শুরু হয়। আর এই বৈঠকে চিনকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে বিতর্কিত স্থান থেকে অবিলম্বে চিনকে সরাতে হবে। শুধু তাই নয়, Hot Springs (Patrolling Point-15) এলাকা থেকে সেনা সরানোর প্রক্রিয়া আগে বাড়ানোর বিষয়েও চিনকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

গত ১২ জানুয়ারি আলোচনা হয়-

জানা গিয়েছে। ১৪ তম ভারত এবং চিন সেনাবাহিনীর বৈঠকে নেতৃত্ব দেন নব নিযুক্ত কমান্ডার ল্যাফটেন্যান্ট জেনারেল অনিন্দ সেনগুপ্ত। ভারত এবং চিনের মধ্যে সেনা পর্যায়ের এই বৈঠক গত ১২ জানুয়ারি হয়েছিল। ঠিক একমাসের ব্যবধানেই এই বৈঠক ফের হল।

উল্লেখ্য একদিকে আলোচনা চললেও ভারত এবং চিন দুই দেশই সীমান্তর দুপারে ক্রমশ সেনা মোতায়েন বাড়াচ্ছে। গত কয়েকমাসে একাধিক দফায় সেনা বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, সীমান্তের গা ঘেঁষে বায়ুসেনাকেও তৈরি রাখছে ভারত। কিন্তু শেষ পর্যন্ত কোনদিকে গড়ায় সেদিকেই নজর সামরিক বিশেষজ্ঞদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+