পুলওয়ামা হামলার পর কর্তারপুর করিডোর নিয়ে বৈঠকে ভারত-পাকিস্তান, কী দাবি উঠে এল
পুলওয়ামা হামলার পর এই প্রথমবার পঞ্জাব সীমান্তের কর্তারপুর করিডোর নিয়ে বৈঠকে বসল ভারত-পাকিস্তান দুই দেশের প্রতিনিধিরা।
পুলওয়ামা হামলার পর এই প্রথমবার পঞ্জাব সীমান্তের কর্তারপুর করিডোর নিয়ে বৈঠকে বসল ভারত-পাকিস্তান দুই দেশের প্রতিনিধিরা। ভারত দাবি জানাল, প্রতিদিন অন্তত ৫ হাজার পূণ্যার্থীকে ভিসা ছাড়া যাতায়াত করতে দিতে হবে। সপ্তাহের প্রতিদিনই এই সুবিধা দিতে হবে।
|
এই সুবিধা শুধু ভারতীয় নয়, ভারতীয় বংশোদ্ভূতদেরও দিতে হবে বলে দাবি জানানো হয়েছে।
|
দুই দেশের বৈঠকের পর বিদেশ মন্ত্রক জানিয়েছে, দুই দেশ কর্তারপুর করিডোর নিয়ে গঠনমূলক আলোচনা করেছে। যত তাড়াতাড়ি সম্ভব প্রকল্পটি চালু করার কথা হয়েছে। আগামী ২ এপ্রিল ফের ওয়াঘায় বৈঠক হবে বলে জানানো হয়েছে।
|
এদিন ভারতের দিকের পঞ্জাবের আটারি-ওয়াঘা সীমান্তে এই বৈঠক হয়। এই প্রথম কর্তারপুর নিয়ে বৈঠক হল। গুরুদ্বার কর্তারপুর সাহিবে পূণ্যার্থীদের কীভাবে পৌঁছে দেওয়া যায় তা নিয়েই দুই দেশ আলোচনা করেছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে।












Click it and Unblock the Notifications