' পাকিস্তান এক্ষুণি ছেড়ে দিক অবৈধভাবে দখল করা জায়গা', জোরদার হুঙ্কার দিল্লির, তপ্ত পরিস্থিতি

' পাকিস্তান এক্ষুণি ছেড়ে দিক অবৈধভাবে দখল করা জায়গা', জোরদার হুঙ্কার দিল্লির, তপ্ত পরিস্থিতি

ভারতের উত্তরাংশে চিনের সঙ্গে প্রবল সংঘাত জারি রয়েছে। ক্রমেই লাদাখ সীমান্তে সেই পরিস্থিতি দিন দিন তপ্ত হচ্ছে। এদিকে, ভারত-চিন দ্বন্দ্বের মাঝেই পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে দিল দিল্লি। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অবৈধভাবে দখল করা এলাকা ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে ভারত।

বৌদ্ধ সংস্কৃতিতে আঁচড় পাকিস্তানে!

বৌদ্ধ সংস্কৃতিতে আঁচড় পাকিস্তানে!

পাকিস্তানের গিলগিট বালতিস্তানে ৮০০ শতকের পুরনো একটি বৌদ্ধ সংস্কৃতির শিল্পকার্যকে সাম্প্রতিককালে নষ্ট করা হয়েছে। পাহাড়ের গায়ে আঁকা এই বৌদ্ধ শিল্পকলার ছবি পাকিস্তানে কেন নষ্ট করে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছে ভারত। চেয়েছে পাকিস্তানের জবাব।

 বৌদ্ধ সংস্কৃতি ও ভারতের বার্তা

বৌদ্ধ সংস্কৃতি ও ভারতের বার্তা

' বৌদ্ধ প্রতীক ধ্বংস করা হচ্ছে, ধর্মীয় অধিকার , স্বাধীনতা ক্ষুণ্ণ করা চলছে ভারতের সীমানারমধ্যে, যে জায়গা পাকিস্তান অবৈধভাবে দখল করে বসে রয়েছে। 'এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এমনই বার্তা দেন।

 অবৈধভাবে দখল করা এলাকা ছাড়ুক পাকিস্তান!

অবৈধভাবে দখল করা এলাকা ছাড়ুক পাকিস্তান!

পাকিস্তানের তরফে ভারতের যে অংশ অবৈধভাবে দখল করা রয়েছে , তা ফিরিয়ে দেওয়া হোক। আর পাকিস্তান এই কাজ এক্ষুণি করুক। এই বার্তা এদিন সাফ ভাষায় দিল্লির তরফে পাকিস্তানের কাছে যায়। বৌদ্ধ সংস্কৃতি ধ্বংস নিয়ে এভাবেই দিল্লি ইসলামাবাদকে বার্তা দেয়।

 পরিস্থিতি খতিয়ে দেখা শুরু!

পরিস্থিতি খতিয়ে দেখা শুরু!

পাকিস্তানের গিলগিটে বৌদ্ধ শিল্পকলা ধ্বংস নিয়ে শিল্প সংক্রান্ত ও আরিকিওলজি সংক্রান্ত বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে দিল্লি। পাশাপাশি , পাকিস্তানে যেন সেই বৌদ্ধ শিল্পকলা সংরক্ষণ করে তারও চরম বার্তা এদিন ভারত দিয়ে দিয়েছে ইসলামাবাদকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+