Hafiz Saeed: লোকসভার আগেই ভারতে প্রত্যর্পণ হাফিজ সইদের? পাকিস্তানকে বড় বার্তা মোদী সরকারের

Hafiz Saeed: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন! আর সেই নির্বাচনের আগে বড় পরিকল্পনা মোদী সরকারের। ২৬/১১ মুম্বই হামলার মাস্টার মাইন্ড হাফিজ সাইদ হাতে পেতে চায় ভার‍ত। আর এই মর্মে পাক সরকারকে সরকারি ভাবে আবেদন জানাল ভারত।

শুধু তাই নয়, হাফিজ সাইদেকে (Hafiz Saeed) ভারতে প্রত্যর্পণের বিষয়ে আইনি প্রক্রিয়া শুরু করার বার্তাও পাকিস্তানকে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। বিদেশমন্ত্রকের তরফে সেই চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Hafiz Saeed

মুম্বই হামলা ( 26/11 mastermind Hafiz Saeed) এবং ২০১৯ সালে পুলওয়ামা হামলায় ইতিমধ্যে হাফিজ সাইদেকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এমনকি ভারতে একাধিক জঙ্গি কার্যকলাপের সঙ্গে হাফিজর যোগ পাওয়া গিয়েছে।

ইতিমধ্যে আন্তজাতিকস্তরেও হাফিজ সইদকে জঙ্গির তকমা দেওয়া হয়েছে। এমনকি রাষ্ট্রসংঘের তরফেও নিষিদ্ধ তালিকাভুক্ত করা হয়েছে লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা সদস্যকে (Hafiz Saeed)। এমনকি হাফিজের মাথায় দাম এক কোটি ডলার ধার্য করেছে আমেরিকা।

প্রবল চাপের মুখে যদিও পাকিস্তান সরকারকে এই জঙ্গি নেতাকে (Hafiz Saeed) জেলে বন্দি রেখেছে। একটি মামলায় সে দেশের একটি আদালত হাফিজের ৩২ বছরের কারাদণ্ডের নির্দেশ শুনিয়েছে। এরপর থেকেই তিনি পাক আদালতে বন্দি রয়েছে বলে খবর। তবে অন্য একটি সুত্র বলছে, জেলে থাকলেও পাক সেনার ঘেরাটোপে একেবারে বহাল তবিয়তে রয়েছেন এই জঙ্গিনেতা (Hafiz Saeed)। শুধু তাই নয়, সামনেই পাকিস্তানের সাধারণ নির্বাচন।

আর সেই নির্বাচনে নয়া দল গঠন করে হাফিজ সইদের ছেলে লড়াই করতে পারেন বলেও শোনা যাচ্ছে। ইমরানের খানের বিরুদ্ধে লড়াইয়ের কথা শোনা যাচ্ছে। এই অবস্থায় ভারতের এহেন আবেদন পাকিস্তান সরকারের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

যদিও তা কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনও প্রত্যর্পণ চুক্তি নেই। আর তাই হাফিজ সইদের (Hafiz Saeed) প্রত্যর্পণ একাধিকবার দাবি করা হয়েছে নয়াদিল্লির তরফে। কিন্তু তা বারবার ধাক্কা খেয়েছে। তবে লোকসভার আগে ফের একবার এই উদ্যোগ শুরু করল মোদী সরকার। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বিশেষ হাফিজ সইদকে (Hafiz Saeed) ভারতে প্রত্যাপর্ন করা হলে ২৬/১১ সহ একাধিক জঙ্গি হামলার আইনি প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে। শুধু তাই নয়, জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে হাফিজকে হাতে পেলে মাস্টারস্ট্রোক হবে মোদী সরকারের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+