চিনকে তুলোধনা ভারতের! কাশ্মীর ইস্যুতে বেজিংকে মেজাজ বুঝিয়ে দিল দিল্লি

সবেমাত্র চিন মুখ খুলেছিল কাশ্মীর নিয়ে। আর তা হতেই ভারত চরম ক্ষোভের সুরে চিনকে বুঝিয়ে দিয়েছে 'কত ধানে কত চাল'! চিনের তরফে ভারত কোনও মতেই কাশ্মীর সম্পর্কে মন্তব্য গ্রহণ করছে না বলেই কার্যত এদিন জানিয়ে দেয়।

ভারতের কড়া জবাব

ভারতের কড়া জবাব

চিনের মন্তব্য কাশ্মীর প্রসঙ্গে আসতেই দিল্লি সাফ জবাবে জানিয়ে দেয় যে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর সম্পূর্ণ ভারতের অংশ। আর তা নিয়ে যেকোনও বিষয় ভারতের অভ্যন্তরীণ বিষয়। এর প্রভাব ভারতের বৈদেশিক সীমান্তে পড়ে না।

 বিদেশমন্ত্রকের বার্তা

বিদেশমন্ত্রকের বার্তা

ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে , চিনের বিদেশ মন্ত্রকের তরফে কী জানানো হয়েছে কাশ্মীর নিয়ে , তা শোনা হয়েছে। এমন অবস্থায় ভারতীয় এলাকা জম্মু ও কাশ্মীর সম্পূর্ণ ভারতের নিজের এলাকা। তাই এসম্পর্কে অন্য কারোর মন্তব্য গ্রাহ্য করা হচ্ছে না।

চিনের বার্তা ছিল..

চিনের বার্তা ছিল..

লাদাখের পর এবার কাশ্মীরে নজর দিয়েছে চিন। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করে একেবারেই বেআইনি কাজ করেছে ভারত। এমনই আক্রমণ শানিয়েছে জিনপিং প্রশাসন। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, কাশ্মীরের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে চিন। কাশ্মীর নিয়ে চিনের অবস্থান স্পষ্ট।

 কাশ্মীর ইস্যু

কাশ্মীর ইস্যু

২০১৯ সালে মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম বড় পদক্ষেপ করেন কাশ্মীর নিয়ে। কাশ্মীরের বিশেষ অধিকার বাতিল করা হয়। ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীর এবং লাদাখকে দুটি পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল বলে ঘোষণা করে মোদী সরকার। ৫ অগাস্ট সেই ঐতিহাসিক সিদ্ধান্ত এক বছর পূর্ণ হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+