‌ভারতীয় সেনা স্প্রে করে মারবে করোনার ভাইরাস!‌ সাবধান এটি ভুয়ো মেসেজ

‌ভারতীয় সেনা স্প্রে করে মারবে করোনার ভাইরাস!‌ সাবধান এটি ভুয়ো মেসেজ

করোনা ভাইরাস বিশ্বজুড়ে ছড়ানোর পাশাপাশি ভুয়ো খবরও রটছে সমানভাবে। যেগুলোর ওপর বিশ্বাস করে মানুষ আরও আতঙ্কে ভুগছেন। সম্প্রতি এরকমই এক অডিও ক্লিপ এসেছে, যেখানে একটি স্প্রের কথা বলা হয়েছে যেটি এই মারণ ভাইরাসকে মেরে দেবে।

কি বলা হয়েছে এই অডিও ক্লিপে

কি বলা হয়েছে এই অডিও ক্লিপে

কন্নড় ভাষার এই অডিও ক্লিপে বলা হয়েছে যে শনিবার রাত ১০টা থেকে রবিবার ভোর পাঁচটার মধ্যে, ভারতীয় সেনারা করোনা ভাইরাসের জীবাণুকে মারতে স্প্রে করবে। অডিও ক্লিপ অনুযায়ী একটি বিমান থেকে ওই স্প্রে করা হবে। যদি কারোর বাইরে জামা-কাপড় মেলা থাকে, তবে তা যেন বাড়ির ভেতর নিয়ে যাওয়া হয়। এই বার্তাটি দয়া করে নিজের পরিবার ও বন্ধুদের জানিয়ে দেওয়ার জন্যও বলা হয়েছে। অডিও ক্লিপে এও বলা আছে যে যদি রাতে কোনও বিমানের শব্দ পাওয়া যায় তবে যেন ঘরের ভেতর চলে যায় সকলে।

পিআইবি এ ধরনের ভুয়ো খবর থেকে সতর্ক থাকতে বলেছে

পিআইবি এ ধরনের ভুয়ো খবর থেকে সতর্ক থাকতে বলেছে

এই অডিও ক্লিপটি ও তার ভেতরের বার্তাটি সম্পূর্ণ ভুয়ো এবং চিকিৎসক সহ গোটা বিশ্বে এখনও করোনা ভাইরাসের কোনও প্রতিষেধক বের হয়নি। পিআইবির (‌প্রেস ইনফরমেশন ব্যুরো)‌ পক্ষ থেকেও বারবার বলা হয়েছে যে করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে প্রতিষেধক গ্যাস বা বিমানের মাধ্যমে স্প্রে, এ ধরনের ভুয়ো খবর যেন না রটে। ভারত সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কোনও মেসেজ বা পোস্টের ওপর বিশ্বাস করার আগে তার সত্যতা যাচাই করা দরকার। ভুল খবর না ছড়ানোর কথা জানিয়েছে পিআইবি।

বাংলা, হিন্দি ও কন্নড় ভাষায় ছড়াচ্ছে এই ভুয়ো মেসেজ

বাংলা, হিন্দি ও কন্নড় ভাষায় ছড়াচ্ছে এই ভুয়ো মেসেজ

হোয়াটস অ্যাপ ও অন্য সোশ্যাল মিডিয়াতেও এ ধরনের ভুয়ো খবর ঘুরে বেড়াচ্ছে। কলকাতা ও দিল্লিতেই বেশিরভাগ ভুয়ো খবর ছড়াচ্ছে বলে জানা গিয়েছে। এ সপ্তাহের প্রথমদিকে এই মেসেজটি প্রথম দেখা দেয় বেঙ্গালুরুতে। এরপর এই মেসেজটি গোটা দেশে ছড়িয়ে পড়ে। একই ধরনের মেসেজ বাংলা ও হিন্দিতে পোস্ট করা হয়। যদিও পুরো মেসেজটি ভুয়ো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+