'আর্টিকল ৩৭০' লেখা লাড্ডু, ৭০ ফুটের কেক কেটে মোদীর জন্মদিন উদযাপন

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। এই উপলক্ষ্যে একাধিক কর্মসূচি নিয়েছে বিজেপি। মোদী ভক্তরাও সকাল থেকে নানা অনুষ্ঠানে মেতেছেন।

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। এই উপলক্ষ্যে একাধিক কর্মসূচি নিয়েছে বিজেপি। মোদী ভক্তরাও সকাল থেকে নানা অনুষ্ঠানে মেতেছেন। রাজধানী দিল্লিতে এলাহি আয়োজন করেছেন বিজেপির দিল্লি প্রধান মনোজ তিওয়ারি। আর্টিকল ৩৭০ লেখা ৭০ ফুটের লাড্ডু কেটে প্রধান মন্ত্রীর জন্মদিন উদযাপন করলেন তাঁরা।

সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা

সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা

সকাল থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে প্রধানমন্ত্রীকে জন্মদিনে শুভেচ্ছার বার্তায় ছেয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে একাধিক বিজেপি নেতা মন্ত্রী তাঁকে টুইটারে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অমিত শাহ টুইটে লিখেেছন, মোদীর নেতৃত্বে দেশ উন্নতীর শিখরে পৌঁছেছে। গোটা বিশ্বের কাছে ভারতের মান উজ্জ্বল হয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইটে মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, প্রধানমন্ত্রী সুস্থ জীবন কামনা করি। তাঁর নেতৃত্বে দেশ আরও শক্তিশালী ও সুসংগঠিত হয়েছে।

বারাণসীতে উ‌ৎসব

বারাণসীতে উ‌ৎসব

প্রধানমন্ত্রী কেন্দ্র বারাণসীতে কাল থেকেই শুরু হয়ে গিয়েছে তাঁর জন্মদিনের উৎসব। গতকাল সন্ধেবেলা প্রদীপ জ্বালিয়ে মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বারাণসীর অনুরাগীরা। গতবছর বারাণসীতে একটি প্রাথমিক বিদ্যালয়ে নিজের জন্মদিনে গিয়েছিলেন মোদী। সেখানে ছাত্রছাত্রীদের সঙ্গে জন্মদিন উদযাপন করে কাশী বিশ্বনাথের মন্দিরে পুজো দিয়েছিলেন।

মায়ের কাছে মোদী

মায়ের কাছে মোদী

এবার তিনি মায়ের কাছে গিয়েছেন। মায়ের আশীর্বাদ নিয়ে জন্মদিন উদযাপন করেছেন। এদিকে এক মোদী অনুরাগী জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য কামনা করে সঙ্কট মোচন মন্দিরে ১.‌২৫ কেজি সোনার একটি মুকুট উপহার দিয়েছেন। ভোপালে মোদীর এক অনুরাগী ৭০ ফুটের কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+