India Apple Production: ভারী বৃষ্টিতে চাষের ক্ষতি, দেশে দেখা দিতে পারে আপেলের সঙ্কট!

India Apple Production: সকালের খাবার থেকে সন্ধ্যার স্ন্যাকসে লাগে আপেল! তবে, এবার দেশবাসীর জন্য খারাপ খবর, ভারী বৃষ্টি ও বন্যা কারণে আপেল চাষের অনেক ক্ষতি হয়েছে, যার ভারতে আপেল সঙ্কট হওয়ার সম্ভাবনা রয়েছে। হিমালয়পূর্ণ অঞ্চলে ১২২ মিলিয়ন ডলারের বেশি টাকার আপেল নষ্ট হয়েছে। চলতি বছর আপেল উৎপাদন অনেক কম হয়েছে, প্রতি বছর যা আপেল উৎপাদন হয় তার থেকে অনেক কম উৎপাদন হয়েছে। যে কারণে মাথায় হাত পড়েছে চাষি থেকে ফল ব্যবসায়ীদের।

দেশের বিভিন্ন জায়াগায় আপেল আমদানি হয় কাশ্মীর ও হিমাচলপ্রদেশ থেকে।, চলতি বছর দেশে ২ শতাংশের কম আপেল রপ্তানি হয়েছে। তা বেশিরভাগই গেছে বাংলাদেশ ও নেপালে। ভারী বৃষ্টির কারণে এমন সমস্যার সম্মুখীন হতে হয়েছে চাষিদের।

 India Apple Production

অত্যাধিক পরিমাণে বৃষ্টির কারণে যে শুধু চাষের ক্ষতি হয়েছে তা কিন্তু নয়, হিমাচল প্রদেশের রাস্তা, বিদ্যুতের লাইন-সহ অনেক কিছুই। আর এই কারণেই গত সপ্তাহ থেকে আপেল রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। বৃষ্টি ও ছত্রাক জন্মানোর কারণেই আপেল ও অন্যান্য ফল পচে যাচ্ছে, এমনটাই জানাচ্ছে কৃষক ইউনিয়ন।

কৃষক ইউনিয়ন সম্মিলিত কিষাণ মঞ্চের রাজ্য সভাপতি হরিশ চৌহান জানান, একটি আপেল গাছের ফল দিতে সময় লাগে ১৫ বছর, তবে চলতি বছরে ভারী বৃষ্টির কারণে হিমাচল প্রদেশের অনেক আপেল গাছের ক্ষতি হয়েছে। প্রায় ১০ শতাংশ গাছের ফল নষ্ট হয়েছে। সেই সঙ্গে গাছেরো অনেক ক্ষতি হয়েছে।

অ্যাপেল গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ও কাশ্মীর ভ্যালি ফ্রুট গ্রোয়ার্স আনুমানিক ভিত্তি করে বলে, সব থেকে আপেল চাষ হয় কাশ্মীরে, তবে বৃষ্টির কারণে সেখানে অনেক ক্ষতি হয়েছে, নষ্ট হয়েছে অনেক আপেল। আগের বছর আপেল উৎপাদন হয়েছিল ১.৮৭ মিলিয়ন মেট্রিক টন, যা চলতি বছর ৫০ শতাংশ কমে গেছে, স্বভাবতই, উৎপাদন কম হওয়ার কারণে ঘাটতি দেখা দেবে।

 India Apple Production

অ্যাপল গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রবিন্দর চৌহান বলেন, শীতে যতটা তুষারপাত হওয়ার দরকার ছিল, তেমন হয়নি, তবে, হয়েছে প্রচুর বৃষ্টি। আর অত্যাধিক মাত্রায় বৃষ্টি হওয়ার কারণে চাষের অনেক ক্ষতি হয়েছে। অনেক ফল গাছের ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, জুন মাসের ১ তারিখ থেকে শুরু হয়েছে বর্ষাকাল। যদি গড় অনুযায়ী দেখা যায়, প্রতি বছরের তুলনায় কাশ্মীরে ৫০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। তারপরেই স্থান রয়েছে হিমাচল প্রদেশের। আবহাওয়া বিভাগের দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে, এই বছর ৭৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।

কাশ্মীরের হর্টিকালচার বিভাগ জানিয়েছে, চলতি বছর ১০৯.৭৮ মিলিয়ন ডলার ফসল ক্ষতি হয়েছে, (অনুমান), হিমাচল প্রদেশে গত বছরের ৬ লক্ষ ৪০ হাজার মেট্রিক টন থেকে এই বছর ৪০ শতাংশ আপেল চাষ কমে গেছে, তাই চলতি বছর দেশে আপেলের আর্থিক সঙ্কট দেখা দিতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+