চুশুলে ১৩ ঘণ্টা ধরে চলল সেনা পর্যায়ের বৈঠক, হট স্প্রিং থেকে সেনা সরানোর উপরেই জোর ভারতের

চুশুলে ১৩ ঘণ্টা ধরে চলল সেনা পর্যায়ের বৈঠক, হট স্প্রিং থেকে সেনা সরানোর উপরেই জোর ভারতের

১৩ ঘণ্টা দীর্ঘ আলোচনা চলল ভারত-চিনের মধ্যে। লাদাখের হটস্প্রিং এলাকা থেকে সেনা সরানোর উপরেই বেশি জোর দিয়েছে দিল্লি। চুশুল-মলডো এলাকায় সকাল সাড়ে নটায় বসেছিল বৈঠক। সেটা চলেছে রাত সাড়ে ১০টা পর্যন্ত। ভারতের হয়ে সেই সেনা পর্যায়ের বৈঠকে প্রতিনিধিত্ব করেছেন লেফটেন্যান্ট জেনারেল অনিন্দ্য সেনগুপ্ত।

চুশুলে ১৩ ঘণ্টা ধরে চলল সেনা পর্যায়ের বৈঠক, হট স্প্রিং থেকে সেনা সরানোর উপরেই জোর ভারতের

এই নিয়ে ১৪ বার সেনা পর্যায়ের বৈঠকে মুখোমুখি হল দুই দেশ। পর পর ১৩ বার বৈঠকে তেমন কোনও সমাধান সূত্র মেলেনি। কয়েকটি মাত্র জায়গায় সেনা সরানো হলেও পরিস্থিতি উত্তেজনা পূর্ণ হয়েছিল প্রথম থেকেই। শীত পড়ার আগে পর্যন্ত লাদাখের একাধিক জায়গায় শক্তি বাড়িয়েছে বেজিং। সেদেশের সীমান্তে সেনা বাহিনী যাতে শীতে ভাল করে থাকতে পারে তার জন্য একাধিক পদক্ষেপ করেছে বেজিং।

বছরের প্রথম দিনেই গালওয়ান উপত্যকায় চিনের পতাকা উড়তে দেখা গিয়েিছল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ভিডিও। তাতে দেখা গিয়েছিল গালওয়ান উপত্যকায় উড়ছে চিনের পতাকা আর তার নীচে দাঁড়িয়ে সেদেশের জাতীয় সঙ্গীত গাইছে চিনা ফৌজ। এই নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল ভারতে। তার পরেই চিনের মুখোমুখি হল ভারত। ১৪ তম বৈঠকে দিল্লির মূল ইস্যু ছিল হটস্প্রিং এলাকা থেকে সেনা সরানো। তার উপরেই জোর দিয়েছে ভারত।

এই বৈঠকে ভারতের নেতৃত্ব দিয়েছেন বাঙালি লেফটেন্যান্ট জেনারেল অনিন্দ্য সেনগুপ্ত। তাঁর নেতৃত্বেই চুশূলে বৈঠকে যোগ দিয়েছিল বেজিং। গতবছর অক্টোবর মাসে হয়েছিল শেষ বৈঠক। তারপরেই গালওয়ান উপত্যকায় চিনের পতাকা ওড়ার ভিডিও ভাইরাল হয়। যদিও ভারতীয় সেনার পক্ষ থেকে পাল্টা ভিডিও পোস্ট করে দেখানো হয়েছিল সীমান্তে দুই দেশের সেনা একে অপরের সঙ্গে মিষ্টি মিনিময় করছে নতুন বছরের জন্য। যদিও এই বিরো ভারতে বিরোধীরা সরব হয়েছিলেন কেন্দ্রীর বিরুদ্ধে। লাদাখের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য পেশ করা উচিত বলে দাবি করেছিলেন বিরোধী দলনেতারা।

এদিকে আবার অরুণাচল প্রদেশ নিয়েও চিনের সঙ্গে প্রবল বিরোধ তৈরি হয়েছে। অরুণাচল প্রদেশের একাধিক জায়গার নাম বদলে নিজেদের নাম ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন তিনি। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। যদিও বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়েছে ভারতের এক ইঞ্চি জমিও বেজিং দখল করতে পারেনি এবং পারবে না। লাদাখের ক্ষেত্রেও েই একই দাবি করেছে বিদেশমন্ত্রক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+