ইমরানের পাকিস্তানকে কড়কে দিয়ে কাশ্মীর নিয়ে একযোগে বার্তা ভারত-রাশিয়ার

কাশ্মীর নিয়ে পাকিস্তানের দাপাদাপি নিমেষে স্তব্ধ করে দিল দুই রাষ্ট্র প্রধানের যৌথ সাংবাদিক বৈঠক। মোদী-পুতিন একযোগে জানিয়ে দিলেন রাষ্ট্রের অভ্যন্তরীন বিষয়ে অন্য কোনও রাষ্ট্রের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে

কাশ্মীর নিয়ে পাকিস্তানের দাপাদাপি নিমেষে স্তব্ধ করে দিল দুই রাষ্ট্র প্রধানের যৌথ সাংবাদিক বৈঠক। নরেন্দ্র মোদী-ভ্লাদিমির পুতিন একযোগে জানিয়ে দিলেন রাষ্ট্রের অভ্যন্তরীন বিষয়ে অন্য কোনও রাষ্ট্রের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। পাকিস্তানকে তাঁরা বুঝিয়ে দিলেন কাশ্মীর নিয়ে অনধিকার চর্চা করছে পাকিস্তান।

কাশ্মীর সিদ্ধান্তে পাকিস্তানের আপত্তি

কাশ্মীর সিদ্ধান্তে পাকিস্তানের আপত্তি

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পরে প্রবল ভারত বিরোধিতা শুরু করেছে পাকিস্তান। পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দেওয়া থেকে শুরু করে বাণিজ্য এবং আকাশপথে নিষেধাজ্ঞা জারি কী করেনি। এমনকী ভারতের সিদ্ধান্তের বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রগুলিকে একজোট করারও চেষ্টা করেছে পাকিস্তান। সর্বশেষ পদক্ষেপ হিসেবে বলা যায় ভারতের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে নালিশ ঠুকেছে পাক সরকার।

ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব

ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব

কাশ্মীর সমস্যা সমাধানে আমেরিকাও উদ্যোগী হয়েছে কয়েকবার। মার্কিন প্রেসিডেন্ট স্বতোঃপ্রণোদিত হয়ে বলেছিলেন তিনি চাইলে কাশ্মীর নিেয় দুই দেশের মধ্যে মধ্যস্থতা করতে রাজি। তাতে পাকিস্তান সম্মত হলেও ভারত সরাসরি খারিজ করে দেয়। কাশ্মীর সিদ্ধান্তের পরেও একই কথা আওড়েছিলেন ট্রাম্প। সেবারও ভারত রাজি হয়নি। সরাসরি জানিয়ে দিয়েছিল কাশ্মীর ভারতের অভ্যন্তরীন বিষয় এখানে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নেবে না ভারত।

মোদী পুতিনের বার্তা

মোদী পুতিনের বার্তা

বুধবার রাশয়া সফরের প্রথম দিনেই কাশ্মীর নিয়েই পরোক্ষে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন মোদী এবং পুতিন। যৌথ সাংবাদিক বৈঠক করে তাঁরা জানিয়েছেন, দেশের অভ্যন্তরীন বিষয়ে কোনও ভাবে বাইরের কারোর হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। ভারত এবং রাশিয়া এর ঘোর বিরোধী। এতে একটু হলেও চাপ বাড়ল পাকিস্তানের। গত একমাস ধরে ভীষণভাবে গর্জে উঠেছিল পাকিস্তান। কিন্তু একের পর এক ধাক্কাই খেয়েছে তাঁরা। কাশ্মীর নিয়ে মুসলিম রাষ্ট্রগুলিও ভারতের পাশেই দাঁড়িয়েছে। এবার রাশিয়াও সেই বার্তাই দিল।

এদিন পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে মোদীর। ভারতকে একাধিক ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিেয়ছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

[আরও পড়ুন: 'আমার চোখ ভালো আছে'! পাকিস্তানের আব্দুল বসিতকে কাশ্মীর টুইট নিয়ে জবাব পর্ন তারকা জনির]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+