চিনকে বন্ধুত্বের বার্তা দিতে বেজিংয়ে বিদেশমন্ত্রী জয়শঙ্কর, সতর্ক করলেন কাশ্মীর নিয়ে
লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার পর বেজায় রুষ্ট হয়েছিল চিন। রাগে মানসরোবে যাওয়ার ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল তারা। যদিও ২৪ ঘণ্টার মধ্যে সেই ভিসা দেওয়া শুরু করে তারা।
লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার পর বেজায় রুষ্ট হয়েছিল চিন। রাগে মানসরোবে যাওয়ার ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল তারা। যদিও ২৪ ঘণ্টার মধ্যে সেই ভিসা দেওয়া শুরু করে তারা। কিন্তু লাদাখ নিয়ে যে তারা সন্তুষ্ট নয় সেকথা ভারতকে বুঝিয়ে দিয়েছিল বেজিং।

সম্পর্ক পুনরুদ্ধারে তাই সোমবারই বেজিং পৌঁছে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। সোমবারেই তিনি বৈঠক করেন চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে। বৈঠকে দুই দেশের সম্পর্কে নিয়েই আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
কাজাখস্তানে এসসিও সামিটে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে একাধিক বিষয়ে আলোচনা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে। কিন্তু লাদাখ নিয়ে ভারতের সিদ্ধান্তের পর দ্বিপাক্ষিক অবস্থা আরও খারাপ আকার নেয়। চিনের বিদেশমন্ত্রী জানিয়েছেন যখনই ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনও বিষয়ে উত্তেজনা তৈরি হয় তখনই সেদিকে নজর রাখে চিন। কারণ দুটি দেশই প্রতিবেশী রাষ্ট্র।
যদিও ভারতের বিদেশমন্ত্রী চিনে পৌঁছনোর আগেই কাশ্মীর এবং লাদাখ ইস্যুতে চিনকে পাশে পেতে সেখানে পৌঁছে গিয়েছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। সেখানে পাকিস্তানের হয়ে সেখানে দরবার করে এসেছেন তিনি। এবার ভারতের পালা। কাশ্মীর এবং লাদাখ সিদ্ধান্ত নিয়ে চিনকে বোঝানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর।












Click it and Unblock the Notifications