সেনা মুক্ত হতে চলেছে গোগরা হটস্প্রিং, ইন্দো-চিন সীমান্তে উত্তেজনার মধ্যে ইতিবাচক পদক্ষেপ
সেনা মুক্ত হতে চলেছে গোগরা হটস্প্রিং, ইন্দো-চিন সীমান্তে উত্তেজনার মধ্যে ইতিবাচক পদক্ষেপ
পূর্ব লাদাখের পেট্রোল পয়েন্ট ১৫ বা গোগরা হটস্প্রিং এলাকা থেকে চিন ও ভারত সোমবারের মধ্যে তাদের সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শেষ করবে বলে জানা গিয়েছে। এই বিষয়ে বৃহস্পতিবার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে আগেই ঘোষণা করে হয়েছিল। ২৮ মাসের বেশি সময় ধরে ভারতীয় ও চিনা সেনাবাহিনীর মধ্যে ঠান্ডা লড়াই চলে। ১৬ দফা বৈঠকের পর উভয় দেশ গোগরা-হটস্প্রিং এলাকা থেকে সেনা প্রত্যাহারের সম্মত হয়।

৮ সেপ্টেম্বর ভারতীয় ও চিনা প্রশাসনের তরফে গোখরা-হটস্প্রিং এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা করা হয়। তারপর থেকেই দুই দেশ এই এলাকা থেকে সেনা সরানোর কাজ শুরু করে। সোমবারের মধ্যে দুই দেশ সেনা সরানোর কাজ সম্পন্ন করবে বলে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে। এলএসি বরাবর ভারত ও চিনের সামরিক বাহিনীর সেনা সরানোর কর্মসূচি এক বছরের বেশি সময় ধরে আটকে ছিল। ২০২১ সালের ৩১ জুলাই কর্পস কমান্ডো ব়্যাঙ্কড আধিকাধিরকদের সঙ্গে ১২ দফা সামরিক স্তরের বৈঠকের পর উভয় দেশ গোগরা সেক্টর থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে সম্মত হয়। ২০২১ সাবের ৪-৫ অগাস্টের মধ্যে দুই দেশের সেনাবাহিনী পিপি-১৭এ বা গোগরা সেক্টর থেকে সেনা সরিয়ে নেয়।
সামরিক বিশেষজ্ঞ লেফটেন্যান্ট জেনারেল ডিবি শেকাটকার বলেন, গোগরা হটস্প্রিং এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার কাজ সোমবার শেষ হয়ে যাবে। তবে সেনাবাহিনীকে ইন্দো-চিন সীমান্ত বরাবর সতর্ক থাকতে হবে। গত তিন দশকে ইন্দো-চিন সীমান্ত নিয়ে একাধিক চুক্তি হয়েছে। কিন্তু প্রতিবারই চিন সেই চুক্তিগুলো ভেঙেছে।
২০২০ সাল থেকে এলএসি বরাবর ইন্দো-চিন সীমান্ত বরাবর উত্তেজনা অব্যাহত রয়েছে। সীমান্ত বরাবর নির্মাণ নিয়ে দুই দেশের সীমান্তে উত্তেজনা শুরু হয়। লাদাখ সীমান্তে বাফার জোনের কাছে চিনের অবৈধ নির্মাণ নিয়ে উত্তেজনা শুরু হয়। সীমান্তে সেনা মজুত করতে শুরু করে চিন। দুই দেশের সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। এরপরেই গালওয়ান সীমান্তে দুই দেশের সেনারা মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। ঘটনায় ২০ জন ভারতীয় সেনা শহিদ হয়।
পূর্ব লাদাখে উত্তেজনার পর থেকে সীমান্তে আরও সতর্কতা বাড়িয়েছে ভারত। পূর্ব লাদাখ সীমান্তে একটি রাস্তা নির্মাণ নিয়ে চিনের হুঙ্কারের মুখে পড়তে হয়েছিল ভারতকে। তুমুল উত্তেজনার পরেও চিনা হুমকিতে কার্যত অস্বীকার করে সেনাদের সুবিধা ও নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে পূর্ব লাদাখ সীমান্তে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications