চিনের প্রতিরক্ষামন্ত্রীর ভারত সফরের আগেই সীমান্ত সমস্যা মেটাতে উদ্যোগী বেজিং
একাধিক ইস্যুতে উত্তেজনা ভারত এবং চিনের মধ্যে! আর এর মধ্যেই ভারতে আসছেন চিনের প্রতিরক্ষামন্ত্রী Li Shangfu। তবে তার সফরের আগেই সীমান্তে চলা একাধিক সমস্যা মেটাতে তৎপর চিন।
এমনকি দ্রুত সমাধানের পথেও হাঁটতে চলেছে বেজিং। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, সীমান্ত সমস্যা মেটাতে গত কয়েকদিন আগেই ভারত এবং চিনের কোর কম্যান্ডার স্তরে একটি বৈঠক হয়। লাদাখের চুশুল-মন্দো এলাকাতে এই বৈঠক।

এই বৈঠকে ভারত এবং চিনের সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।যেখানে বিতর্কিত এলাকা থেকে সেনা সরানো নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে খবর। এমনকি সিমান্ত এলাকা থেকেও সেনা সরানো নিয়েও আলোচনা হয়।
একদিকে যখন সেনাস্তরে এই আলোচনা চলছে অন্যদিকে Shanghai Cooperation Organisation (SCO)-এ সম্মেলনে যোগ দিচ্ছেন চিনের প্রতিরক্ষামন্ত্রী। গালওয়ান সংঘাতের পর এই প্রথম কোনও চিনের প্রতিরক্ষামন্ত্রী ভারতে আসছেন। যা খুবই তাৎপর্যপূর্ণ একটি বিষয়। আগামী ২৭ এবং ২৮ এই বৈঠক হতে চলেছে। ইতিমধ্যে চিনের প্রতিরক্ষামন্ত্রীর ভারতে আসার খবর নিশ্চিত করেছে সে দেশের সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস।
সে দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী চিনের প্রতিরক্ষা দফতর জানিয়েছে যে প্রতিরক্ষামন্ত্রী লি ভারতে এসইও সম্মেলন যোগ দেবেন। এই সম্মেলনে বক্তব্য রাখার পাশাপাশি অন্যান্য দেশেরর প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গেও বৈঠক হবে বলে জানিয়েছে চিন।

এক বার্তায় আলোচনার মাধ্যমে সীমান্তে সমস্যাগুলি বন্ধুত্বপূর্ণভাবে সমাধান হওয়ার কথা বলেছে চিনের সেনাবাহিনী। তারা জানাচ্ছে, ভারত এবং চিনের বিদেশমন্ত্রীর বৈঠকে ঠিওক হয়েছে দুই দেশই যোগাযোগ নজায় রাখবে। সামরিক এবং কূটনৈতিকস্তরেও দুই দেশের মধ্যে আলোচনা জারি থাকবে বলেও জানানো হয়েছে। ভারত চিন পশ্চিম অংশে দ্রুত স্থতাবিস্তা বজায় রাখতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।
এছাড়াও সীমান্তবর্তী অঞ্চলে শান্তি নজায় রাখার কথা দুই দেশের বিদেশমন্ত্রী স্তরে আলোচনা হয়েছে বলেও বার্তায় জানিয়েছে চিনের সেনাবাহিনী। অন্যদিকে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ভারত এবং চিনের মধ্যে মত বিনিময় হয়েছে।

চিনের সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, দুই দেশের বিদেশমন্ত্রী উল্লেখযোগ্য বিষয় নিয়ে গভীর আলোচনা করেছে বিদেশমন্ত্রকের তরফে সোমবার বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে ভারত চিনের মধ্যে সেনাস্তরে বৈঠকে ভালো আলোচনা হয়েছে। বলে রাখা প্রয়োজন, গালওয়ান সংঘাতের পর থেকেই চিনের সঙ্গে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। এছাড়াও একাধিক ইস্যুতে পরিস্থিতি জটিল হয়েছে।












Click it and Unblock the Notifications