ভারত ও ব্রাজিলের চিন্তাধারায় গভীর মিল রয়েছে, মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর
বিভিন্ন বহুপাক্ষিক ইস্যুতে ভারত, ব্রাজিলের ভাবনায় গভীর মিল রয়েছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে ভারতে আসা ব্রাজিলের প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে শনিবার প্রধানমন্ত্রী বলেন, 'আমি আমার বন্ধু বলসানারো এবং তার উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের ভারতে আন্তরিকভাবে স্বাগত জানাই। গত আট মাসে এটি আমাদের তৃতীয় বৈঠক। এটি দু'দেশের মধ্যে গভীরতর বন্ধুত্বের পরিচয় দেয়।'

' আমাদের চিন্তাভাবনা বেশ মিল রয়েছে'
এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাজিল ও ভারতের সম্পর্কের বিষয়ে বলেন, 'বিশ্বের দুটি বৃহত্তম গণতন্ত্র ও উন্নয়নশীল দেশ ভারত ও ব্রাজিল। উভয় দেশই বিভিন্ন বৈশ্বিক ও বহুপাক্ষিক ইস্যুতে একই রকম ভাবে চিন্তা করে। আমাদের ভাবনার মধ্যে অনেকটা মিল রয়েছে। সন্ত্রাসবাদ হোক বা পরিবেশ সংক্রান্ত গুরুতর সমস্যা, বা বিশ্বের সামনে আসা চ্যালেঞ্জ, আমাদের চিন্তাভাবনা বেশ মিল রয়েছে।'

বোঝাপড়া আরও সুদৃড় হবে বলে আশা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর মেসিয়াস বলসোনারো শনিবার ভারত-ব্রাজিলের মধ্যে কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে নতুন গতি সংযোজনের লক্ষ্যে বৈঠক করেন। তাঁকে স্বাগত জানাতে রাষ্টরপতি ভবনে আয়োজিত হয় একটি অনুষ্ঠানের। সেখানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পাশাপাশি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সেখানেই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এই আলোচনা হয়। এই সফর চলাকালীন উভয় দেশের মধ্যে ১৫টি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। বাণিজ্য ও বিনিয়োগ, শক্তি, প্রতিরক্ষা এবং সুরক্ষা, ওষুধ এবং বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রের সহযোগিতা বাড়ানোর জন্য বোঝাপড়া আরও সুদৃড় হবে বলে আশা করা হচ্ছে।

৮.২ বিলিয়ন ডলারের বাণিজ্যিক চুক্তি
এই সফরে তার সঙ্গে আছেন আটজন মন্ত্রী, তাঁর মেয়ে, উচ্চপদস্থ সরকারি আধিকারিক সহ সেই দেশের বড় ব্যবসায়ীরা। এই সফরের ফলে ভারত ও ব্রাজিলের মধ্যে আন্তর্জাতিক সম্পর্কের উন্নতির অর্থনীতিতেও বদল আসতে পারে বলে মনে করছেন অর্থনীতি বিশেষজ্ঞদের। এই সফর চলাকালীন ব্রাজিল ও ভারতের মধ্যে ৮.২ বিলিয়ন ডলারের বাণিজ্যিক চুক্তি হবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications