চিনের প্যাঁয়তারা টপকে ভারত-বাংলাদেশ বৈঠক আসন্ন! কোন লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দুই দেশ
করোনা ভ্যাকসিনর ট্রায়াল থেকে শুরু করে, বাণিজ্যিক স্বার্থ, সমস্ত ক্ষেত্রেই নেপালের মতো ভারতের প্রতিবেশী বাংলাদেশকেও নিজের পক্ষে আনতে চেষ্টা করেছিল চিন। আর 'সে গুড়ে বালি' ঢেলে এবার ভারত কূটনৈতিক খেলায় মাত দিতে শুরু করেছে।

জয়শঙ্করের টুইট
এককালের দুঁদে আইএফএস অফিসার জয়শঙ্কর বর্তমানে ভারতের বিদেশমন্ত্রীর পদে আসীন। চিনের লাদাখ ইস্যুতে ভারতের প্রতিবেশীদের কব্জা করার প্যাঁয়তারা যে এত সহজে তিনি হতে দেবেন না , তা বলাই বাহুল্য। এদিন বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক টুইটে জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে 'জয়েন্ট কনসালটিভ কমিশন'খুব শিগগিরই আয়োজিত হতে চলেছে। তিনি জানান, দুটি দেশই একজোট হয়ে মুখ্য উদ্দেশ্যগুলিকে বাস্তবতা দিতে চলেছে।

ভারত-বাংলাদেশ বৈঠক
এদিন জয়শঙ্করের টুইট থেকেই স্পষ্ট যে ভারতের সঙ্গে বাংলাদেশের বৈঠক খুব শিগগিরই শুরু হতে চলেছে। এর আগে এদিন বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী।এরপরই জানা গিয়েছে, জেসিসির এই বৈঠক শিগগিরই হবে। যা লাদাখ পরিস্থিতিতে চিনের ওপর চাপ সৃষ্টি করতে বাধ্য।

আজ কোন আলোচনা হয়েছে?
দ্বিপাক্ষিক সম্পর্কের ইস্যুতে আজ ভারত ও বাংলাদেশের বিদেশমন্ত্রীদের বৈঠক হয়। সেখানে ত্রিপুরা থেকে জলপথে বাংলাদেশের যোগাযোগ স্থাপন নিয়ে দুই মন্ত্রীর কথা হয়। যাকে দুই দেশই স্বাগত জানিয়েছে।

এর আগে জেসিসি বৈঠকে কী ঘটে?
আগে জেসিসি বৈঠকে দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা হয়। সেখানে দুই দেশের স্বাস্থ্য বিষয়ে সাহায্যের কথা যেমন হয়, ও দুর্নীতি বিরোধিতা ঘিরে একসঙ্গে লক্ষ্যপূরণের বার্তাও দেওয়া হয়। ভারতের সিবিআই ও বাংলাদেশের এসিসির যৌথ পদক্ষেপে দুর্নীতি দমন করার সমঝোতাও হয়।












Click it and Unblock the Notifications