Haryana Assembly Election Result 2024: হরিয়ানায় হারের পর কংগ্রেসকে খোঁচা ইন্ডিয়া জোটের শরিকদের
টানা তিন বার নির্বাচনে জিতে হরিয়ানায় হ্যাটট্রিক করল বিজেপি। এদিকে হারের জ্বালা কংগ্রেস নেতাদের মধ্যে গেঁথে গিয়েছে। ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক দল কংগ্রেসকে খোঁচা দিতেও শুরু করেছে। হারের ময়নাতদন্ত করবে কংগ্রেস। এই কথাও শোনা যাচ্ছে।
কংগ্রেস শিবিরকে খোঁচা দিয়েছে কেজরিওয়ালের আপ। ভোটের পরাজয় থেকে সবচেয়ে বড় শিক্ষা পাওয়া যেতে পারে। অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া উচিত নয়। এই কথা আবারও প্রমাণ হয়ে গেল। হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি বড় জয় পেয়েছে। সব হিসাব উলটে গিয়েছে এই নির্বাচনের ফলাফলে।

ইন্ডিয়া ব্লকে কংগ্রেসের অন্যান্য শরিকরা হরিয়ানার ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছে। কংগ্রেসের ভোট স্ট্রযাটেজি নিয়েও চর্চা শুরু হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে ঝাড়খণ্ড, মহারাষ্ট্র ও দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগে কংগ্রেসকে ভোট কৌশল পুর্নবিবেচনা করতে বলা হল।
হরিয়ানা বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা কংগ্রেসের পক্ষে ছিল। সকালে ভোট গণনার শুরুতেও কংগ্রেস এগিয়ে থাকে। কিন্তু বেলা বাড়তেই হাওয়া অন্য দিকে ঘুরে যায়। শেষ পর্যন্ত গেরুয়া আবির আরও একবার হরিয়ানার আকাশে ওড়ে। ৯০ টি আসনের মধ্যে বিজেপি ৪৮ টি আসনে জিতেছে। কংগ্রেস ৩৭ টি আসন জিতে বিরোধী দলের মর্যাদা পাচ্ছে।
অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া উচিত নয়। ভোটের পরাজয় থেকে সবচেয়ে বড় পাঠ কংগ্রেস নিতে পারে। এমন খোঁচা আপ নেতৃত্ব দিচ্ছে। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা-ইউবিটি এবং সিপিআইও বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেসের কৌশল নিয়েও প্রশ্ন তুলেছে।
মনীশ সিসোদিয়া বলেছেন, হরিয়ানার মানুষ বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করতে চেয়েছিল। কিন্তু কংগ্রেস তাদের নির্বাচনী কৌশলে সমস্যার কারণে এই ব্যর্থতা।
শিবসেনা-ইউবিটি নেতা প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, হরিয়ানার নির্বাচনের ফলাফল মহারাষ্ট্রে কোনও প্রভাব ফেলবে না। আগামী মাসে সেখানে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি অবশ্য কংগ্রেসকে নির্বাচনী কৌশল ফের সাজাতে বলেছেন।
সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা চেয়েছিলেন যে কংগ্রেস হরিয়ানার ভোটের ফলাফলের বিষয়ে গুরুতর আত্মদর্শন করবে এবং মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের আসন্ন নির্বাচনে সমস্ত ভারত ব্লক অংশীদারদের সাথে নিয়ে যাবে।












Click it and Unblock the Notifications