INDIA alliance Mumbai Meet: প্রথম বৈঠকে ১৫, দ্বিতীয়তে ২৬! এবার কি মুম্বইতে সহযোগী দলের সংখ্যা বাড়বে?
INDIA alliance Mumbai Meet: বিরোধী ইন্ডিয়া জোটের মুম্বইয়ে বৈঠক হতে চলেছে ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর। উল্লেখ করা যেতে পারে ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক হয় পটনায় ২৩ জুন, য়েখানে ১৫ টি দল হাজির ছিল। দ্বিতীয় বৈঠক হয় বেঙ্গালুরুতে ১৭ ও ১৮ জুলাই, সেখানে ২৬ টি দল হাজির ছিল। আর বেঙ্গালুরুর বৈঠকেই জোটের নতুন নামকরণ করা হয় ইন্ডিয়া।
প্রথম বৈঠকে ১৫ টি দলের পরে দ্বিতীয় বৈঠকে ২৬ টি দল হাজির ছিল। এবার তৃতীয় বৈঠকে কি আরও কিছু দল যোগ দেবে, সেই জল্পনা তীব্র হচ্ছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ইন্ডিয়া জোটে আরও নতুন দলের অন্তর্ভুক্তির ইঙ্গিত করেছেন।

নীতীশ কুমার সংবাদ মাধ্যমকে বলেছেন, তিনি সভায় যাচ্ছেন। সেখানে ব্যক্তিগত কোনও উদ্দেশ্য নেই। তিনি সবাইকে এক করতে চান বলে জানিয়েছেন। মুম্বইয়ের তৃতীয় বৈঠকে আরও কিছু দল অংশ নেবে বলে জানিয়েছেন তিনি।
শুধু নীতীশ কুমারই শুধু নন, কংগ্রেস নেতা পবন খেরাও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ইন্ডিয়া জোটের মুম্বই বৈঠকে বেশ কিছু নতুন দল যোগ দিতে পারে। অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, জানিয়েছেন, তিনি সভায় যোগ দিতে যাচ্ছেন। সেই সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে।
উল্লেখ করা প্রয়োজন বেঙ্গালুরুতে ইন্ডিয়া জোটের বৈঠকে যেসব রাজ্যের মুখ্যমন্ত্রীর হাজির ছিলেন, তাঁদের মধ্যে রয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা জেএমএম নেতা হেমন্ত সোরেন এবং ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।
কংগ্রেসের তরফে উল্লেখযোগ্য যাঁরা হাজির ছিলেন, তাঁরা হলেন, সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, অন্যতম সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল-সহ ২৬ টি দলের প্রতিনিধিরা। এবার সেই সংখ্যাই বাড়তে চলেছে।












Click it and Unblock the Notifications