INDIA Alliance Meeting: কে হবেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর মুখ, কী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়
INDIA Alliance Meeting: মুম্বইতে বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকে অংশ নিতে বিভিন্ন দলের শীর্ষ নেতারা মুম্বই পৌঁছতে শুরু করেছেন। ইতিমধ্যেই মুম্বই পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মুম্বইয়ে পৌঁছেই অমিতাভ বচ্চনের বাংলো জলসায় যান। এছাড়াও তিনি ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে বড় বক্তব্য রাখেন।
সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ নিয়ে বলেন, প্রধানমন্ত্রীর মুখ হবে ইন্ডিয়া। তিনি বলেছেন, লড়াই দেশ বাঁচানোর। আগে সিলিন্ডারের দাম এত বাড়ানো হয়েছিল, এখন তা কমানো হয়েছে মাত্র ২০০ টাকা। তিনি বলেন, এখন নির্বাচন রয়েছে, তাই দাম কমানো হয়েছে। ইন্ডিয়ার মুখ হওয়ার প্রশ্নে তিনি বলেন, না প্রধানমন্ত্রী মুখ ইন্ডিয়া।

মুম্বইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রযান-৩-এর চাঁদে সফল অবতরণের জন্য সমস্ত ইসরো বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি এদিন মুম্বইয়ে অভিনেতা অমিতাভ বচ্চনের বাংলোয় গিয়ে, তাঁর হাতে রাখি পরিয়ে দেন।
তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি এদিন খুব খুশি। কেননা তিনি ভারতরত্ন অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করেছেন এবং তাঁকে রাখি পরিয়েছেন। তিনি এই পরিবারকে খুবই পছন্দ করেন। এই পরিবারের অনেক অবদান রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়া উচিত। তার হাতে থাকলে তিনি ভারতরত্ন দিতেন বলেও জানিয়েছেন।
Today, Hon'ble CM Smt @MamataOfficial met Mr. @SrBachchan and Mrs. Jaya Bachchan along with their family at their residence in Mumbai.
— All India Trinamool Congress (@AITCofficial) August 30, 2023
She wholeheartedly thanked them for their precious time and wished them luck in all their future endeavours.
Few glimpses from the visit 👇 pic.twitter.com/MxgcoKi95B
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, তিনি বচ্চন পরিবারকে দুর্গা পুজো এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন। অমিতাভ বচ্চন ছাড়াও, শাহরুখ খান, সলমন খান এবং অনিল কাপুরকেও আমন্ত্রণ জানানো হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
এদিকে ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের বৈঠক সম্পর্কে তথ্য দিয়েছেন এমভিএ নেতারা। তাঁরা জানিয়েছএন বেঙ্গালুরুর বৈঠকে ২৬ টি দল ছিল এবার সেখানে ২৮ টি দল থাকতে চলেছে।












Click it and Unblock the Notifications