INDIA Alliance Meeting : কী ঘটতে চলেছে আজ INDIA জোটের মেগা বৈঠকে, কোন এজেন্ডায় লড়বে বিজেপি
আজ থেকে শুরু হচ্ছে বিরোধীদের মহাজোটের মেগা বৈঠক। এবার আর ছন্নছাড়া পথে হাঁটতে রাজি নয় INDIA জোট। একেবারে পোক্ত পরিকল্পনা নিয়েই মাঠে নামছে বিরোধীরা। মোট ২৮টি রাজনৈতিক দলের ৬৮ প্রতিনিধি আজ এক জায়গায় হয়ে ঠিক করবে সেই লড়াইয়ের পথ।
গতবারের চেয়ে এবার আরও পরণত পথে এগোচ্ছে ইন্ডিয়া জোট। মুম্বইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়া মহাজোটের মেগা বৈঠক। তৃণমূল কংগ্রেস, শিবসেনা উদ্ধব শিবির, এনসিপি, আম আদমি পার্টি, ডিএমকে, কংগ্রেস, সহ ৭টি বড় বিরোধী দল এবং আরও একাধিক বিরোধী দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এই বৈঠকে।

মহাজোটের এই বৈঠক শুরুর আগে থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে কে থাকবেন নেতৃত্বে। একাধিক প্রবীণ এবং শীর্ষ নেতা রয়েছেন মহাজোটে। তবে এবার অনেকটাই পরিকল্পিত পথে এগোচ্ছে বিজেপি। পাটনার প্রথম বৈঠকেই ঠিক করা হয়েছিল মোদীর বিরুদ্ধে লড়াইয়ে নামতে হলে পরিকল্পিত পথে এগোতে হবে। সেকারণেই মহাজোটের সঠিক পরিচিতি প্রয়োজন। তারপরেই নাম দেওয়া হয় ইন্ডিয়া জোট।
বেঙ্গালুরুতে দ্বিতীয় বৈঠকে নাম করণের পর ২০২৪-র লোকসভা ভোটে পরিকল্পিত উপায়ে লড়াইয়ের সিদ্ধান্ত একমত হয়েছিল সবকটি রাজনৈতিক দল। নিজেদের মধ্যে বিবাদে না জড়িয়ে কীভাবে ঐক্যবদ্ধ উপায়ে এগোনো যায় তা ঠিক করতেই আজ মুম্বইয়ে বসেছে তৃতীয় দফার বৈঠক। তাতে যোগ দিয়েছেন ২৮টি রাজনৈতিক দলের ৬৮ জন প্রতিনিধি। আজই বৈঠক থেকে ইন্ডিয়া জোটের লোগো প্রকাশ করা হবে।
এর থেকেই স্পষ্ট সুনির্দিষ্ট পথে লক্ষ্য স্থির রেখে এগোতে চাইছে বিরোধীজোট। গতবারের মতো আর ছন্নছাড়া পথে এগোতে চাইছে না তারা। কারণ মোদীর মতো শক্তিশালী এবং জনপ্রিয় রাজনৈতিক নেতার বিরুদ্ধে নামতে হলে যে পরিকল্পিত উপায়ে ময়দানে নামতে হবে। সেটা বিলক্ষণ বুঝতে পেরেছেন বিরোধীরা। সেকারণে আজই নির্ধারণ করা হবে আগামী দিনের এজেন্ডা।
এই বৈঠকে মূলত ইডি এবং সিবিআই তৎপরতা নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিরোধী দলের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যেভাবে কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করা হচ্ছে তা নিয়ে একজোটে আন্দোলনে সামিল হবেন তাঁরা। এদিকে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ কে হবেন তা নিেয় কোনও সিদ্ধান্ত নাও হতে পারে। যদিও রাহুল গান্ধীর নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই অভিযেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাহুল গান্ধীর বৈঠক হয়েছে।












Click it and Unblock the Notifications