INDIA Alliance Meeting: বিদেশে পাচার হচ্ছে ভারতের টাকা! আদানি নিয়ে বিস্ফোরক রাহুল

INDIA Alliance Meeting: আদানি ইস্যুতে ফের একবার মোদী সরকারকে তীব্র আক্রমণ শানালেন রাহুল গান্ধী। আজ মুম্বইয়ে বিরোধী জোটের তৃতীয় বৈঠক। ইতিমধ্যে সেই বৈঠকে যোগ দিতে সে রাজ্যে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল।

আর সেই বৈঠকের (INDIA Alliance Meeting) আগে আদানি ইস্যুতে মোদী সরকারকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর (Rahul Gandhi)। এমনকি প্রধানমন্ত্রীর সঙ্গে আদানি পরিবারের ঘনিষ্ঠতা নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন তিনি। বৈঠক শুরু হওয়ার আগেই মুম্বইতেই সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল গান্ধী।

INDIA Alliance Meeting

আর সেখান থেকে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ করেন। রাহুল বলেন, দেশের টাকা বিদেশে পাচার করা হচ্ছে। কিন্তু এই টাকা কার? এভাবে কার টাকা বাইরে পাঠানো হচ্ছে। আর তা নিয়ে স্বচ্ছতা থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন কংগ্রেস সাংসদ। আর এই অভিযোগের ভিত্তিতে একাধিক কাগজের খবরের অংশ তুলে ধরেন।

শাপাশি জি-২০ (G20 Meeting) নিয়েও কথা বলেন। রাহুলের কথায়, দেশে জি-২০ সম্মেলনের প্রস্তুতি চলছে। যা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আদানি নিয়ে যেভাবে একের পর কেলেঙ্কারি সামনে আসছে তাতে দেশ কালিমালিপ্ত হচ্ছে। তবে পুরো বিষয়টির মধ্যে কিছু ঘটনা আছে বলেই মন্তব্য করেন রাহুল। এই বিষয়ে কথা বলতে গিয়ে তাঁর দাবি, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি প্রধানমন্ত্রীর খুব কাছের মানুষ।

এমনকি এক বিদেশের সংবাদমাধ্যমেও এই খবর সামনে এসেছে। এতে বিশ্বের কাছে ভারতের ধারণা বদলে যাবে বলেও আশঙ্কা কংগ্রেস নেতার। ফলে জেপিসি তদন্তের দাবি জানান। কেন প্রধানমন্ত্রী তাঁকে বাঁচানোর চেষ্টা করছেন তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তবে ভারতের টাকা বিদেশে পাচার হচ্ছে বলে বিস্ফোরক দাবি করেন রাহুল। বলেন, এই টাকা কার? আদানির নাকি অন্য কারোর।

তবে এর পিছনে মাস্টারমাইন্ড বিনোদ আদানি নামে এক ব্যক্তি আছে বলে অভিযোগ সোনিয়া পুত্রের। আর এই ব্যক্তি গৌতম আদানি ভাই বলে দাবি করেন। শুধু তাই নয়, এই কেলেঙ্কারিতে আরও দুজন আছে বলেও মারাত্মক অভিযোগ রাহুলের। যার মধ্যে একজন চিনের ব্যক্তি আছে বলেও দাবি। আর তাঁর নাম চ্যাং চুং লিঙ্গ বলে দাবি রাহুল গান্ধীর। এদের ভূমিকা নিয়ে তদন্তের নির্দেশ দাবি জানিয়েছেন তিনি। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+