INDIA Alliance Meeting: দুই বড় দলের সঙ্গে যোগাযোগ নীতীশের! এবার কি ইন্ডিয়া জোটে দলের সংখ্যা বাড়বে

জুন ও জুলাইয়ে পটনা ও বেঙ্গালুরুতে ইন্ডিয়া জোটের বৈঠকে পরে এবার তৃতীয় বৈঠক হতে চলেছে মুম্বইতে। ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর সেই বৈঠক হবে। প্রথম বৈঠকে অংশগ্রহণকারী দলের সংখ্যা ১৫ থেকে দ্বিতীয় বৈঠকে হয়েছিল ২৬। এবার সেই সংখ্যা আরও বৃদ্ধির ব্যাপারে জল্পনা রয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, ইন্ডিয়ার আহ্বায়ক নীতীশ কুমার ইতিমধ্যেই দুই বড়দলের সঙ্গে কথা বলেছেন। এই দুই দলের একটি হল, পঞ্জাবের শিরোমনি অকালি দল আর হরিয়ানার ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল। শিরোমনি অকালি দল দীর্ঘদিন বিজেপি তথা এনডিএ সহযোগী থাকলেও কৃষিবিলের বিরোধিতা করতে গিয়ে তারা এনডিএ ছাড়ে। তারপর থেকে তারা কোনও জোটেই নেই। তবে লোকসভায় তাদের দুই সাংসদ রয়েছেন।

নীতীশ কুমার

সূত্রের খবর অনুযায়ী, মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকে এই দুই জলকে জোটে নিতে প্রস্তাব দিতে পারেন নীতীশ কুমার। জানা গিয়েছে, নীতীশ কুমার, তেজস্বী যাদব ও সুখবীর বাদল ২৫ সেপ্টেম্বর হরিয়ানার কাইথালে প্রাক্তন উপপ্রধানমন্ত্রী এবং আইএনএলডির প্রতিষ্ঠাতা চৌধুরী দেবী লালের জন্মবার্ষিকীতে আয়োজিত সমাবেশে অংশ নেবেন।

নীতীশ কুমার নিজে আইএনএলডি সুপ্রিমো ওমপ্রকাশ চৌতালা এবং অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। আইএনএলডির কার্যকলাপ হরিয়ানার মধ্যে সীমাবদ্ধ। তবে ওমপ্রকাশ চৌতালার পরিবারে ভাঙনের কারণে ২০১৮ সালে দলেও ভাঙন দেখা দেয়। এই মুহূর্তে লোকসভায় এই দলের কোনও সাংসদ নেই।

ওমপ্রকাশ চৌতালার বড় ছেলে অজয় চৌতালারর দুই ছেলে দুষ্যন্ত চৌতালা ও দিগ্বিজয় চৌতালার সঙ্গে অপর ছেলে অভয় চৌতালার মত পার্থক্যের কারণে তারা জননায়ক জনতা পার্টি গঠন করে বর্তমানে তারা হরিয়ানায় বিজেপি জোট সরকারের অংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+