INDIA Alliance Meeting: বিজেপি শাসিত রাজ্যে দাঁড়িয়ে মমতার হুঙ্কার,'লোকসভায় খেলা হবে'

INDIA Alliance Meeting: লোকসভায় খেলা হবে! বৈঠকের আগেই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের বাকি আর কয়েকটা মাস। ইতিমধ্যে সেই প্রস্তুতিতে নেমে পড়েছে শাসকদল বিজেপি। পাল্টা 'INDIA' জোট তৈরি করেছে বিরোধীরা।

আগামীকাল বৃহস্পতিবার সেই জোটেরই (INDIA Alliance Meeting) বৈঠক হতে চলেছে মুম্বইতে। ইতিমধ্যে সে রাজ্যে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাচ্ছেন সমস্ত রাজ্যের বিরোধী দলের নেতারাই। আর সেই বৈঠকের আগে খেলা হবে (Khela Hobe) স্লোগান তৃণমূল সুপ্রিমোর মুখে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

মমতার হুঙ্কার, লোকসভায় খেলা হবে

গত বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে ঝড় তোলে খেলা হবে স্লোগান। শাসক-বিরোধী দুই শিবির থেকেই এই স্লোগান তোলা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (west Bengal CM) প্রত্যেক সভা থেকেই খেলা হবে স্লোগান দেন। এমনকি ভাঙা পায়ে বল ছুঁড়ে ছুঁড়ে এই স্লোগান দেন। তৈরি হয় গানও।

যদিও বিরোধীদের দাবি ছিল, তৃণমূলের খেলা হবে স্লোগান আদৌতে হিংসার উস্কানি দিয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দেয় তৃণমূল। তাদের পাল্টা যুক্তি ছিল, বিধানসভা নির্বাচনে যেভাবে বিরোধীদের গোল দিয়েছে শাসকদল সেটাই বোঝাতে এই স্লোগান দেওয়া হয়েছিল।

খেলা হবে স্লোগান এতটাই ভাইরাল হয় যে পরে উত্তরপ্রদেশ নির্বাচনেও এই স্লোগান শোনা যায়। এছাড়াও একাধিক রাজ্যের নির্বাচনেও খেলা হবে স্লোগান উঠেছে। এবার লোকসভা ভোটের আগে খেলা হবে স্লোগান তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, অনেক জায়গায় বিরোধীরা ক্ষমতায় আসবে বলেও মন্তবয। 'INDIA' জোটের বৈঠকের আগে এই মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ।

ভোটের দিকে তাকিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এমনকি আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলও যোগ দিতে পারে এই বিরোধী জোটের (INDIA Alliance Meeting) বৈঠকে। আর এই৯ বৈঠকের আগে বিজেপি শাসিত রাজ্যে অর্থাৎ মুম্বই জুড়ে কার্যত আজ বুধবার একেবারে দাপিয়ে বেড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে মহারাষ্ট্রের কংগ্রেস (Congress) নেতা সঞ্জয় নিরুপম মুন্ডা জানিয়েছেন, পাটনায় ১৬ টি রাজনৈতিক দল বৈঠক করেছিল। এই বিষয়ে কিছুই জানা ছিল না। বেঙ্গালুরুতে সেই সংখ্যা বেড়ে ২৬ এবং মুম্বইতে ২৮ টি দল বৈঠকে যোগ দেবে বলে জানান তিনি।

শুধু তাই নয়, ধীরে ধীরে বিজেপির সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলিও INDIA জোটের তলায় আসছে বলে জানান সঞ্জয় নিরুপম মুন্ডা। যদিও এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+