INDIA Alliance Meeting: মুম্বই পৌঁছেই অমিতাভের বাড়িতে মমতা, পরালেন রাখীও
INDIA Alliance Meeting: মুম্বই পৌঁছেই অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাড়ে চারটে নাগাদ মুম্বই বিমানবন্দরে নামেন তিনি। আর সেখান থেকে সরাসরি বিগ বি'র বাড়িতে মুখ্যমন্ত্রী পৌঁছে যান। রাখি পুর্নিমার মতো গুরুত্বপূর্ণ একটি দিনে অমিতাভের বাড়িতে দিদি! আর রাখি পড়াবেন না তা কি কখনও হয়?
জানা গিয়েছে, অমিতাভ বচ্চনের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় রাখিও পড়িয়ে দেন। এমনকি পরিবারের অন্যান্য সদস্যদের হাতেও বিভিন্ন উপহার তিনি তুলে দিয়েছেন বলে জানা গিয়েছে। প্রায় ঘন্টাখানেকেরও বেশি সময় মুখ্যমন্ত্রী বচ্চন পরিবারের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন।

তবে দীর্ঘ এই আলাপচারিতায় রাজনৈতিক কোনও আলোচনা হয়েছে কিনা তা অবশ্য জানা যায়নি। বলে রাখা প্রয়োজন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অমিতাভ বচ্চন কিংবা জয়া বচ্চনের সম্পর্ক খুবই ভালো। প্রত্যেক বছরই কলকাতা চলচিত্র উৎসবে যোগ দেন তাঁরা। এমনকি গিত বিধানসভা নির্বাচনে জয়া বচ্চন তৃণমূল প্রার্থীদের সঙ্গে প্রচারেও বের হয়।
এই অবস্থায় অমিতাভ বচ্চনের সঙ্গে তৃণমূল সুপ্রিমোর সাক্ষাৎ ঘিরে একাধিক জল্পনা সামনে আসছে। বিশেষ করে রাজ্যসভার আসন আগামকী কয়েকমাসের মধ্যে ফাঁকা হবে কয়েকটা। আর সেখানে অমিতাভ বচ্চনকে কি সংসদ হওয়ার প্রস্তাব দেবেন মুখ্যমন্ত্রী? তা নিয়েই জল্পনা।
উল্লেখ্য, আগামীকাল ৩১শে আগস্ট ও ১লা সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক রয়েছে। আর সেই বৈঠকে যোগ দিতেই দিল্লি উড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুত্বপূর্ণ এই বৈঠকে তাঁর সঙ্গে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকার কথা।
তবে মঙ্গলবার সন্ধ্যায় প্রশান্ত কিশোরকে সঙ্গে নিয়ে দিল্লি উড়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই বুধবার মুম্বইয়ের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রওনা দেবেন বলে জানা গিয়েছে।
তবে এদিন কলকাতা বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হননি মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি মুম্বই বিমানবন্দর কিংবা অমিতাভ বচ্চনের বাড়িতে পৌঁছেও কোন কথা সাংবাদিকদের বলেননি। একেবারে সোজা বাড়ির মধ্যে ঢুকে যায় মুখ্যমন্ত্রীর গাড়ি। তবে বিগ বি'র বাড়ি থেকে বেরনোর পর সাংবাদিকদের মমুখমুখি তিনি হন কিনা সেদিকেই নজর সবার।
অন্যদিকে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠকে ইতিমধ্যে বিভিন্ন রাজ্য থেকে বিরোধী রাজনৈতিক দলের নেতারা মুম্বইয়ে পৌঁছেছে। আর তাই কড়া নিরাপত্তা পুলিশের তরফে।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications