INDIA Alliance Meeting: মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠক! কোন কোন দল আর কোন কোন নেতা উপস্থিত থাকবেন
INDIA Alliance Meeting: ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তথা এনডিএ জোটের বিরোধী ইন্ডিয়া জোট বৃহস্পতিবার থেকে দুদিনের বৈঠকে বসতে চলেছে মুম্বইতে। ইন্ডিয়া জোটের নেতারা বলছেন, তারা সবাই উন্নয়নের লক্ষ্যে এবং স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করতে একত্রিত হয়েছেন।
২০২৪-এর লোকসভা নির্বাচনে এনডিএ-র বিরুদ্ধে লড়াইকে আরও সুসংহত করতে ভাবনাচিন্তা আদানপ্রদান করতে ৩১-এর পাশাপাশি ১ সেপ্টেম্বরেও বৈঠকে বসতে চলেছেন ইন্ডিয়া জোটের নেতারা। এদিন এর আগে ইন্ডিয়া জোটের সদস্য তথা এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার বলেছিলেন ২৮টি রাজনৈতিক দলের ৬৩ জন নেতা বৈঠকে যোগ দেবেন। যা দেশে পরিবর্তন আনতে বিকল্প হয়ে উঠবে।

একনজরে দেখে নেওয়া যাক অংশগ্রহণকারী দল ও নেতাদের তালিকা
ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠকে অংশগ্রহণকারী দলগুলি হল, শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী), কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, এমডিএমকে, ভিসিকে, কেডিএমকে, এমএমকে, আপ, জেডিইউ, আরজেডি, জেএমএম, এনসিপি, এসপি, আরএলডি, আপনা দল, ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, সিপিআইএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআইএমএল, আইইউএমএল, কেরল কংগ্রেস (এম), কেরল কংগ্রেস (জে), ভারতের কৃষক ও ওয়াকার্স পার্টি
তৃতীয় বৈঠকে অংশগ্রহণকারী নেতারা হলেন, উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরে, সঞ্জয় রাউত, রাহুল গান্ধী, সনিয়া গান্ধী, মল্লিকার্জুন খার্গে, কেসি বেনুগোপাল, মমতা বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমকে স্ট্যালিন, টিআর বালু, অরবিন্দ কেজরিওয়াল, ভগবত মান, সঞ্জয় সিং, রাঘব চাড্ডা, নীতীশ কুমার, লালন সিং, সঞ্জয় .কুমার সিং, লালু যাদব, তেজস্বী যাদব, মনোজ ঝা, সঞ্জয় যাদব।
এছাড়াো অন্য নেতারা হলেন, হেমন্ত সোরেন, অভিষেক প্রসাদ, সুনীল কুমার শ্রীবাস্তব, শরদ পাওয়ার, সুপ্রিয়া সুলে, জয়ন্ত পাটিল, অখিলেশ যাদব, রামগোপাল যাদব, কিরণময় নন্দ, আবু আজমি, জয়ন্ত সিং চৌধুরী, শাহিদ সিদ্দিকি, কৃষ্ণ প্যাটেল, পঙ্কজ নিরঞ্জন, সীতারাম ইয়েচুরি, অশোক ধালওয়ালে, ডি রাজা, বিনয় বিশ্বম, মনোজ ভট্টাচার্য, জি দেবরাজন, দীপঙ্কর ভট্টাচার্য।
তালিকায় আরও যাঁরা রয়েছেন, তাঁরা হলেন, ভাইকো, টি থিরুমাবলাভান, এম দয়ালন, ডি রবিকুমার, এ রামস্বামী, ভি অরুণ কুমার, এমএইছ জাওয়াহিরুল্লাহ, কাদের মোহিদিন, পিকে কুনহালিকুট্টি, সৈয়দ সাদিক আলি শিহাব থাঙ্কল, জোসে কে মানি, পিসি থমাস, ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি, ইলতিজা মুফতি।












Click it and Unblock the Notifications