INDIA Alliance Meet: অভিষেকের অনুপস্থিতিতে হল না চূড়ান্ত ফয়সালা, আসন বণ্টন চূড়ান্ত করতে ফের অক্টোবরে বৈঠক
আসন ভাগাভাগির সিদ্ধান্ত নিয়ে হল না চূড়ান্ত সিদ্ধান্ত। ফের অক্টোবরে বৈঠকে বসতে চলেছে। কারণ আসন ভাগাভাগির সিদ্ধান্তে অনেক নেতাই উপস্থিত ছিলেন না। যেমন নীতীশ কুমার। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কেউ উপস্থিত ছিলেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গতকাল ৯ ঘণ্টা ধরে জেরা করে ইডি। সেকারণে তিনি দিল্লি যেতে পারেন না।
বুধবার দিল্লিতে শরদ পাওয়ারের বাসভবনে বসেছিল বৈঠক। সেই বৈঠকে শিবসেনা উদ্ধব ঠাকরে শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সঞ্জয় রাউত। বামেদের পক্ষ থেকেও কেউ সেই বৈঠকে উপস্থিত ছিলেন না। সেকারণে আসন ভাগাভাগি নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি।

সেকারণে অক্টোবরের প্রথম সপ্তাহেই ফের বৈঠক হওয়ার কথা। অক্টোবরে বিরোধী মহাজোটের বৈঠক বসবে ভোপালে। কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল সাংবাদিক বৈঠকে জানিয়েছেন সেকথা। এদিনের বৈঠকে আপ সুপ্রিম অরবিন্দ কেজরিওয়ালও উপস্থিত িছলেন না। তাঁর প্রতিনিধি হয়ে রাঘব চড্ডা উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছেন আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হলেও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সমাজবাদী পার্টি নেতা এবং সিপিআই নেতা ডি রাজা জানিয়েছেন ভোপালের বৈঠকেই আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সূত্রের খবর আসন ভাগাভািগ নির্ভবর করবে সংশ্লীষ্ট রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির উপরে। এদিকে সেপ্টেম্বরের ১৮ তারিখ থেকে বসছে সংসদের বিশেষ অধিবেশন। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। সংসদের বিশেষ অদিবেশনে দেশের নাম ভারত করা থেকে শুরু করে এক েদশ এক নির্বাচন সহ একাধিক বিল পেশ করতে চলেছে মোদী সরকার।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications