দক্ষিণ ভারতের পাঁচ রাজ্যে আধিপত্য বিস্তার করল ইন্ডিয়া জোট
দক্ষিণ ভারতে চমকপ্রদ ফল করল ইন্ডিয়া জোট৷ জাতীয় কংগ্রেসও ভালো ফলের ছাপ রাখল এবার৷ দক্ষিণের পাঁচটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে রীতিমতো বাজিমাত করল ইন্ডিয়া জোট।
পাঁচটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ১২৮ টি আসন রয়েছে। তার মধ্যে জোটের ঝুলিতে গিয়েছে ৭৭ টি আসন। এনডিএর ঝুলিতে রয়েছে কেবল ৪৯ টি আসন। অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক দুই রাজ্যেই লোকসভা ভোটের ফলাফল নিয়ে চর্চা হচ্ছে৷

তামিলনাড়ুতে মোট ৩৯ টি লোকসভা আসন। প্রত্যেকটি আসনই ইন্ডিয়া জোট জিতেছে। ২২ টি আসনে জিতেছে ডিএমকে। নয়টি আসনে আছে কংগ্রেস। দুটি করে আসন পেয়েছে সিপিআই, সিপিআই(এম)। বর্ণবাদী তামিল দল বিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে) এবং একটি ভাইকোর এমডিএমকে জিতেছে। পুদুচেরির একমাত্র আসনটিও কংগ্রেসের দখলে।
কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ কেরলে এবার আধিপত্য বিস্তার করেছে। প্রতিদ্বন্দ্বী বাম জোট এলডিএফ কার্যত নাস্তানাবুদ। কেরলের ২১ টি আসনের মধ্যে ইউডিএফ জোট ১৯ টি আসন জিতেছে। শক্তিশালী বাম জোট মাত্র একটি আসন জিতেছে। বিজেপি রাজ্যে প্রথম বার আসন জিতেছে।
অন্ধ্রপ্রদেশে তেলেগু দেশমের নেতৃত্বাধীন এনডিএ রাজ্যের ২৫ টি আসনের মধ্যে ২১ টি আসন জিতেছে। তেলেগু দেশম ১৬ টি আসন জিতেছে। বিজেপি তিনটি এবং জনসেনা দুটি আসন জিতেছে।
কর্ণাটকে, বিজেপি তাদের আধিপত্য অব্যাহত রেখেছে। ২০১৯ সালের নির্বাচনে তার দুর্দান্ত পারফরম্যান্স ছিল। বিজেপি এবার কংগ্রেসের কাছে আটটি আসন হারিয়েছে। বিজেপি ১৭ টি আসন জিতেছে। তার অংশীদার জনতা দল (ধর্ম নিরপেক্ষ) দুটি আসন পেয়েছে। রাজ্যের শাসক দল, নয়টি আসন জিতেছে। তবে কংগ্রেস আরও ভালো ফল করবে ভেবেছিল।
তেলেঙ্গানা রাজ্যে এবার জোর লড়াই হয়েছে কংগ্রেস ও বিজেপির। চন্দ্রশেখর রাওয়ের তেমন প্রভাব কাজ করল না ভোটে। কংগ্রেস ও বিজেপি আটটি করে আসনে জিতেছে। এআইএমআইএন তার ঐতিহ্যবাহী হায়দরাবাদ আসন ধরে রেখেছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications